ইডেনে টি ২০ সিরিজে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে ঈশান না ঋতুরাজ? বিরাটকে নিয়ে নিশ্চিন্তে রাঠোর
ইডেনে বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি ২০ সিরিজ। গতকাল বিকেলের পর আজও দুপুরে অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারত নামবে আজ বিকেলে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

ওপেনিং জুটি
রোহিত শর্মার সঙ্গে ওপেন করার দৌড়ে রয়েছেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়। বিক্রম রাঠোর জানিয়েছেন, এখনও হাতে সময় রয়েছে। ওপেনিং জুটি নিয়ে তাই এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমেদাবাদ থেকে কলকাতা আসার পরদিন দল বিশ্রামে ছিল। আজ দলের অনুশীলন রয়েছে। পিচের চরিত্র বুঝে নিয়েই যে প্রথম একাদশের পরিকল্পনা হবে সে কথা জানিয়েছেন রাঠোর। ঋতুরাজ ও কিষাণের মধ্যে কোনও একজনই যে ওপেন করবেন সেটাই জানিয়েছেন ব্যাটিং কোচ। ঋষভ পন্থও ওপেন করে থাকেন। কিন্তু আপাতত তাঁকে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের জন্য ভাবা হচ্ছে বলে জানান রাঠোর।
|
রোহিত-ঈশানেই কি আস্থা?
ঈশান কিষাণকে আইপিএল নিলামে ১৫.২৫ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল নিলামে সর্বাধিক দর পাওয়ার পর টি ২০ সিরিজে কিষাণ খেলেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। তবে তাঁকে দলে নিতে পেরে নিজের খুশি গোপন রাখেননি মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি। আকাশ যে কিষাণকে দলে ফেরানোর চেষ্টা করবেন সেই প্রত্যাশা ছিল ঈশান ও তাঁর কোচ উত্তম মজুমদারের। ঈশান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জতিকে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ২৮ রান করেন, পরের দুটি ম্যাচে বাইরে থাকেন। অন্যদিকে, ঋতুরাজ গায়কোয়াড় বিজয় হাজারে ট্রফিতে পরপর চারটি শতরান করায় একদিনের দলে থাকলেও আমেদাবাদে ওয়ান ডে সিরিজে সুযোগ পাননি। তিনি রোহিতের ওপেনিং সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন।

উত্তম-প্রস্তাব
ছোটবেলার কোচ উত্তম মজুমদার ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেছেন, ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী ঈশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন। এতে উপকৃত হবে ভারতীয় ক্রিকেট। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে রোহিতের সঙ্গে তাঁর যে ভালো বোঝাপড়া রয়েছে সেটা জাতীয় দলকে সমৃদ্ধ করতেই পারে। সামনের দুটি বিশ্বকাপে ঈশান কিষাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। ফিল্ডার হিসেবেও তিনি যথেষ্টই ভালো। এবার আইপিএল নিলামে তাঁর ভালো দর পাওয়াও প্রত্যাশিত ছিল বলে দাবি উত্তমের। তাঁর কথায়, দীপক চাহারও ১৪ কোটি টাকা পাচ্ছেন। তাঁর তুলনায় নিজেকে প্রমাণ করার নিরিখে এগিয়েই কিষাণ। ঈশানকে উত্তমের পরামর্শ, টাকা আসবে-যাবে। ফোকাস নড়লে চলবে না। সকলকেই শ্রদ্ধার চোখে দেখে মাটিতে পা রেখে চললেই আসবে সাফল্য। ঈশান কিষাণ জাতীয় দলের অন্যতম সৈনিক হিসেবে দীর্ঘদিন সেবা করতে পারবেন বলে আশাবাদী উত্তম।

বিরাটের পাশে
এদিকে, বিরাট কোহলির সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছিল বিক্রম রাঠোরের কাছে। রাঠোর বলেন, এর কোনও দরকার পড়েনি। বিরাট খারাপ সময়ের মধ্যে দিয়েও যাচ্ছেন না। ওয়ান ডে বা টি ২০-তে তিনি রানও পেয়েছেন সম্প্রতি। শুধু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি তুলনামূলক কম রান করেছেন। কিন্তু নেটে তিনি ভালোভাবেই ব্যাট করছেন। ফলে আলাদা করে কথা বলার দরকার নেই। সামনের ইনিংসগুলিতেই বিরাটের ব্যাটে রান আসবে বলে আশাবাদী রাঠোর। শার্দুল ঠাকুর ও দীপক চাহার ব্যাট হাতে সাফল্য পাওয়াও স্বস্তিতে রাখছে টিম ম্যানেজমেন্টকে। রাঠোর বলেন, অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপকেই পাখির চোখ করে দল গঠনের প্রক্রিয়া চলছে। টি ২০ সিরিজও যে ভারত ৩-০ ব্যবধানেই জিততে চায় সেই ইঙ্গিত মিলেছে রাঠোরের কথায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications