ঈশান কিষাণের বিধ্বংসী শতরান! দুরন্ত ছন্দে সূর্য, অর্শদীপরা, রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

টি২০ বিশ্বকাপের আগে বিধ্বংসী শতরান ঈশান কিষাণের। যার সুবাদে পঞ্চম টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। দুই ইনিংস মিলিয়ে রান উঠল ৪৯৬, যা এই দুই দেশের টি২০ আন্তর্জাতিকের দ্বৈরথে সর্বাধিক।

সঞ্জু স্যামসন (৬ বলে ৬) ফের ব্যর্থ। অভিষেক শর্মা করেন ১৬ বলে ৩০। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৩৭ রান যোগ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ, যা ভারতের রেকর্ড। এর আগে ১৩৪ রান যোগ করেছিলেন সুরেশ রায়না ও বিরাট কোহলি।

সূর্য করেন ৩০ বলে ৬৩, চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে। ঈশান কিষাণ এদিনই টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরানটি হাঁকালেন ৪২ বলে। তাঁর ৪৩ বলে ১০৩ রানের ইনিংস সাজানো ৬টি চার ও ১০টি ছয় দিয়ে। হার্দিক পাণ্ডিয়া ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ১৭ বলে ৪২। রিঙ্কু সিং ৮ বলে ৮ ও শিবম দুবে ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে, যা মেন ইন ব্লুর দলগত তৃতীয় সর্বাধিক স্কোর। ভারতের ইনিংসে রয়েছে ২৩টি ছয়। জবাবে নিউজিল্যান্ড ঝোড়োগতিতে শুরু করলেও ১৯.৪ ওভারে ২২৫ রানেই গুটিয়ে যায়। ফলে ভারত জিতল ৪৬ রানে।

ওপেনার ফিন অ্যালেন ৩৮ বল খেলে সর্বাধিক ৮০ রান করেন। ইশ সোধি করেন ১৫ বলে ৩৩। অর্শদীপ সিং ৪ ওভারে ৫১ রান দিয়ে নেন ৫ উইকেট। টি২০ আন্তর্জাতিকে এই প্রথম তিনি ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। ॥অক্ষর প্যাটেল তিনটি, বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিং ১টি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরা ঈশান কিষাণ। ২৪২ রান করা সূর্য সিরিজ-সেরার পুরস্কার পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+