টসে হারলেও প্রথমে ব্যাটিং করবে ভারত, দলে একাধিক পরিবর্তন
আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে টসে হেরে গেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে ভারতকে। দলে একাধিক পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টি২০ ম্যাচ খেলতে ডাবলিনে নামছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বড় রানে হারিয়ে দেওয়ার ফলে সিরিজে অ্যাডভান্টেজে রয়েছে বিরাট কোহলির দল। এই ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত।

টসে হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি, শিখর ধবন, ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে। এই চার ক্রিকেটারের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক, কেএল রাহুল, উমেশ যাদব এবং সিদ্ধার্থ কল।
অন্য দিকে, এই ম্যাচ মাস্ট উই গেম হওয়ায় বিশেষ ঝুঁকি নেয়নি টিম আয়ারল্যান্ড। দলের সেরা প্লেয়ারদেরকে নিয়েই নিজেদের দল গড়েছে তারা। একটি মাত্র পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ডের দলে। পয়েন্টারের পরিবর্তে দলে ফিরেছেন পোটারফিল্ড।












Click it and Unblock the Notifications