ছক্কা মেরে নিজের গাড়িরই কাঁচ ভাঙলেন আইরিশ ব্যাটসম্যান

ছক্কা মেরে নিজের গাড়িরই কাঁচ ভাঙলেন আইরিশ ব্যাটসম্যান

লম্বা ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত আয়ারল্যান্ডের কিংবদন্তি কেভিন ও'ব্রায়েনকে যে সেই ক্ষমতার কারণেই বিড়ম্বনায় পড়তে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ওই ক্রিকেটার। শেষে কিনা নিজের গাড়ির কাঁচ নিজেই ভাঙলেন আইরিশ অল-রাউন্ডার! তাও আবার লম্বা ছক্কা হাঁকিয়ে। হতাশা কিংবা আনন্দে ক্রিকেটার মজা করে জানালেন, এবার থেকে গাড়ি আরও পিছিয়ে পার্ক করবেন।

ছক্কা মেরে নিজের গাড়িরই কাঁচ ভাঙলেন আইরিশ ব্যাটসম্যান

আইরিশ হিরো কেভিন ও'ব্রায়েনের ঝুলিতে ৫০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করার রেকর্ড রয়েছে। টুর্নামেন্টের ২০১১ সালের সংস্করণে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে মাত্র ৫০ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন ব্রায়েন। ব্রিটিশদের দেওয়া ৩২৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য পেরিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। সেই কেভিনই আরও এক নজির গড়লেন, বরং ভাঙলেন বলা চলে।

ছক্কা মেরে নিজের গাড়িরই কাঁচ ভাঙলেন আইরিশ ব্যাটসম্যান

আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির এক ম্যাচে লেইনস্টার লাইটনিংয়ের জার্সিতে ব্যাট করতে নেমেছিলেন কেভিন ও'ব্রায়েন। ওই ম্যাচে ৩৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন আয়ারল্যান্ডের অল-রাউন্ডার। ৩৬ বছরের ব্যাটসম্যান ওই ম্যাচে এতটাই মারমুখী ছিলেন যে বেখেয়ালেই ঘটিয়ে ফেলেন এক অপ্রীতিকর ঘটনা। লম্বা ছক্কা হাঁকিয়ে নিজের গাড়িরই উইন্ড শিল্ড ভেঙে ফেলেন কেভিন।

ছক্কা মেরে নিজের গাড়িরই কাঁচ ভাঙলেন আইরিশ ব্যাটসম্যান

ক্রিকেটারের ভাঙা গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ক্রিকেট আয়াল্যান্ড ক্রিকেট। এমন অদ্ভুত কাণ্ডের পর ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়েনও সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করেছেন। লিখেছেন, এবার থেকে গাড়িতে এয়ার কন্ডিশনারের আর প্রয়োজন নেই। তবে তিনি হতাশ নয় বলে জানিয়ে আগামী দিনে গাড়ি স্টেডিয়ামের আরও দূরে রাখবেন বলেও জানিয়েছেন কেভিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+