Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Irani Cup 2024: সরফরাজের পাল্টা দ্বিশতরানের দিকে অভিমন্যু, মুম্বইয়ের বিরুদ্ধে লড়ছে অবশিষ্ট ভারত

Irani Cup 2024: ইরানি কাপে লখনউয়ে চলছে মুম্বই ও অবশিষ্ট ভারতের দ্বৈরথ। গতকাল দুরন্ত দ্বিশতরান হাঁকিয়েছিলেন মুম্বইয়ের সরফরাজ খান। সব ঠিকঠাক চললে কাল দ্বিশতরান পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ।

মুম্বইয়ের রানের পাহাড় টপকানোর কঠিন চ্যালেঞ্জে অবশিষ্ট ভারত সফল হবে কিনা তা স্পষ্ট হবে কাল। তবে অবশিষ্ট ভারতের পরিত্রাতা হয়ে অভিমন্যু টেস্ট দলে ডাক পাওয়ার দৌড়ে থাকলেন ভালোভাবেই।

Irani Cup 2024

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু তৃতীয় ওপেনার হিসেবে জায়গা করে নিতে পারবেন কিনা তা নির্ভর করছে নির্বাচকদের উপর। অভিমন্যু দলীপ ট্রফিতে ভারতীয় বি দলের হয়ে ভারতীয় সি দলের বিরুদ্ধে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় ডি দলের বিরুদ্ধে করেন ১১৬।

টানা তিনটি প্রথম শ্রেণির ম্যাচে শতরান করে অভিমন্যু ধারাবাহিকতা বজায় রাখলেন। আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে ইরানি কাপের তৃতীয় দিনের সকালে ৫৩৭ রানে শেষ হয় মুম্বইয়ের প্রথম ইনিংস। ২৫টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৮৬ বলে ২২২ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান।

অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে সেরা বোলার বাংলার মুকেশ কুমার। তিনি তিনটি মেডেন-সহ ৩০ ওভারে ১১০ রান খরচ করে পাঁচ উইকেট নেন। যশ দয়াল ও প্রসিদ্ধ কৃষ্ণ ২টি করে এবং সারাংশ জৈন ১টি উইকেট দখল করেন। অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৭ বলে ৯ রানে আউট হন।

এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু ও সাই সুদর্শন। সাই সুদর্শন ৭৯ বলে ৩২, দেবদত্ত পাড়িক্কল ৩১ বলে ১৬ ও ঈশান কিষাণ ৬০ বলে ৩৮ রান করে আউট হয়ে গিয়েছেন। দিনের শেষে অবশিষ্ট ভারত ৭৪ ওভারে চার উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। এখনও তারা পিছিয়ে ২৪৮ রানে।

অভিমন্যু ৫০ রানে পৌঁছন ৬২ বল খেলে। শতরান করতে নেন ১১৭ বল। দেড়শো রানের মাইলফলক ছুঁলেন ২০৮ বল খেলে। অভিমন্য়ু অপরাজিত রয়েছেন ২১২ বলে ১৫১ রান করে। মেরেছেন ১২টি চার ও ১টি ছয়। তাঁর সঙ্গে ক্রিজে ধ্রুব জুরেল, তিনি চারটি চারের সাহায্যে ৪১ বলে ৩০ রান করেছেন।

মোহিত অবস্থি দুটি এবং মহম্মদ জুনেদ খান ও তনুশ কোটিয়ান ১টি করে উইকেট দখল করেছেন। ফলে বলাই যায় অ্যাডভান্টেজ মুম্বই। তবে অভিমন্যুর শতরানের হ্যাটট্রিক নির্বাচকদের কতটা প্রভাবিত করল তার উত্তরও সময়ের গর্ভে। এর আগে, ভারতের টেস্ট দলে ডাক পেলেও অভিমন্যুর আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রতিদ্বন্দ্বিতাও খুব বেশি। এই অবস্থায় ২৯ বছরের অভিমন্যুর কেরিয়ার কোন খাতে বইবে সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+