IPL: বছর বদলালো, পাল্টালো না কেকেআর-লখনউ ম্যাচের চিত্রনাট্য, শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা রানার
২০২২ সালের পুনরাবৃত্তি ২০২৩ সালেও। বছর বদলে গেল, মরসুমও পাল্টে গেল, কিন্তু আইপিএলের চিত্রনাট্য একই থাকল। লখনউয়ের কাছে হেরেই বিদায় নিতে হল নাইটদের। আর কলকাতাকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিল গৌতম গম্ভীরের দল।
প্রথমেই ফিরে যাওয়া যাক এক বছর আগে। ২০২২ সালের ১৮ মে, আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইটরা মুখোমুখি হয়েছিল লখনউয়ের। প্রথমে ব্যাট করে কেএল রাহুলরা স্কোরবোর্ডে তোলেন ২১০। ৭০ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। রাহুল করেছিলেন অপরাজিত ৬৮ রান।

বছর বদলে গেল, এবারও আইপিএলের গ্রুপ পর্যায়ে নাইটদের প্রতিপক্ষ সেই লখনউ। মরসুম বদলে গেলেও ভাগ্য বদলালো না কেকেআরের। জয়ের কাছে গিয়েও ১ রানে হারতে হল নাইটদের। রিঙ্কু সিংয়ের দুরন্ত ইনিংসের পরও নাইট শিবিরে হারের হতাশা। আর ইডেনে কলকাতাকে হারিয়ে নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলল নবাবের শহরের দল।

ম্যাচ জিতলে অঙ্কের বিচারে একটা ক্ষীণ আশা থাকতো নাইটদের। কিন্তু ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিল কেকেআর। দলের অধিনায়ক নীতীশ রানা অবশ্য হারের মধ্যে থেকেও ইতিবাচক দিক খুঁজছেন।
নীতীশ রানা বলেন, 'হয়ত ফলাফল আমাদের অনুকূলে যায়নি। সারা মরসুমে আমাদের পারকফর্ম্যান্সে প্রচুর ইতিবাচক দিকও রয়েছে । অনেক ভুল-ভ্রান্তিও রয়েছে, আগমী বছর ভুলগুলি শুধরে নিতে হবে আমাদের। আশা করি পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা।'

একইসঙ্গে নাইট অধিনায়ক উল্লেখ করেছেন, 'বিশ্বের সেরা লিগে নক আউটে জায়গা করে নিতে হলে, ক্রিকেটের তিন বিভাগেই ভালো ফল করতে হবে আপনাকে। জয়ের ধারাবাহিকতা আনতে হবে। অধিনায়ক হিসেবে আমার খারাপ লাগছে এই কারণে যে, আমাদের যোগ্যতা ছিল প্লে-অফে জায়গা করে নেওয়ার। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে, আমরা নক আউটে জায়গা করে নিতে পারিনি।'
Until next time 💜 pic.twitter.com/F7MXnGWYBF
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2023
সতীর্থ রিঙ্কু সিংয়ের ভূয়সী প্রশংসা করেন নীতীশ রানা। নাইট অধিনায়কের কথা, '১৪ ম্যাচে ১৪ বার ম্যাচ শেষে কথা বলার সময় শুধু রিংকু সিংয়ের কথাই বলেছি। এই জায়গায় পৌঁছাতে ওকে অনেক পরিশ্রম করতে হয়েছে। রিঙ্কু কী করেছেন তা সারা দেশ দেখেছ।'
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications