IPL: কেকেআরের হয়ে দ্বিতীয় শতরানের লক্ষ্যের কথা প্রথম কাকে জানিয়েছিলেন ভেঙ্কটেশ?

দল হারলেও কেকেআরে এখন ভেঙ্কটেশময় ।১৫ বছর পর দ্বিতীয় নাইট ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করেছেন ভেঙ্কটেশ আইয়ার।দলের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করা হচ্ছে তাঁকে নিয়ে।

ইডেনের পর ওয়াংখেড়েতে হারের জেরে কিছুটা টল মল নাইট শিবির। বৃহস্পতিবার লিগের লাস্ট বয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআর শিবিরে আলোচনায় শুধু শতরানকারী ভেঙ্কটেশ।চোট কাটিয়ে আবারও ২২ গজে স্বমহিমায় ফিরেছেন ভেঙ্কটেশ।

kkr

শতরানের স্বপ্ন নিয়েই নাইট শিবির এসেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা একটি ভিডিওতে ভেঙ্কটেশ বলেছেন,'যখন থেকে প্রথমবার কেকেআর দলে এসেছিলাম তখন চেন্নাইয়ের ব্যান্ডন ম্যাককালামের সঙ্গে কথা হচ্ছিল। আমার কাছে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানতে চেয়েছিলেন কেকেআরের প্রাক্তন কোচ। সেই সময় দ্বিতীয় ব্যক্তি হিসেবে কেকেআরের হয়ে আইপিএল সেঞ্চুরি করার কথা জানিয়েছিলাম ব্রেন্ডনকে।'


এরপর নাইট তারকা বলেন,'আমার এই লক্ষ্যে কথা শুনে ম্যাককালাম আমাকে বলেছিলেন, লক্ষ্য স্থির রেখে ব্যাট করে যেতে হবে।' প্রথম বছরে সেঞ্চুরি আসেনি ভেঙ্কটেশের ব্যাট থেকে। তবে রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে অবশেষে লক্ষ্য পূরণ হয়েছে ভেঙ্কটেশের। ১৫ বছর পর কোনও নাইট ব্যাটসম্যানের নামের পাশে সেঞ্চুরি লেখা থাকলো।


এই সময়টা খুব স্বাভাবিকভাবে আসেনি। গত বছর খারাপ ফর্ম তারপর গোড়ালির চোটে কাবু হয়ে পড়েছিলেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান। যদিও মানসিকভাবে নিজেকে চাঙ্গা রেখে ফের ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন নাইট ব্যাটসম্যান।
তাঁর কথায়,'একজন অ্যাথলিটের জীবনে খারাপ ভালো দুটো সময়ই আসে, গত বছর রান পায়নি তারপর চোটের সমস্যায় পড়েছিলাম। চিকিৎসকরা তাঁকে ফিট হয়ে মাঠে ফেরার বিষয়ে আশ্বস্ত করতে পারেনি।'

কেকেআর

কঠিন সময় প্রসঙ্গে নাইট তারকা বলেন, 'সেই সময় এক রাশ চিন্তা গ্রাস করেছিল। সব থেকে বেশি ভেবেছিলাম প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর ফিরতে পারব কিনা। কারণ একজন ক্রিকেটারের কাছে ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কেকেআর এর জার্সিতে আবার খেলতে পারার জন্য টিম ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি।'

পরপর দুই ম্যাচে হার লিগ টেবলে ক্রমশ পিছিয়ে পড়ছে নীতিশ রানার দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াতেই হবে কেকেআর দলকে।

kkr

এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে রয়েছে দিল্লি ক্যাপিটলাস। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি দাদার দল। ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এরথেকে ভালো সুযোগ আর পাবে না নাইটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+