IPL vs PSL: আইপিএলের পাশে ভিখারির দশা পিএসএলের! হেয়ার ড্রায়ার আর বাইক নিয়ে মাতামাতিতে মিমের ঝড়
IPL vs PSL: আইপিএলে যাঁরা চান্স পাননি সেই বিদেশিদের নিয়ে হচ্ছে পাকিস্তান সুপার লিগ। আইপিএলে এমনিতেই পাকিস্তানের ক্রিকেটাররা ব্রাত্য।
পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। পাকিস্তানের অর্থনীতিতে কার্যত দেউলিয়া দশা। স্বাভাবিকভাবেই ভরে না ক্রিকেট মাঠ। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও তা দেখা গিয়েছিল।

কোনও কিছুতেই আইপিএলের ধারেকাছে আসে না পাকিস্তান সুপার লিগ। তাতেই মাঝেমধ্যেই বড় বড় কথা বলে থাকেন পাকিস্তানের প্রাক্তনরা। গোটা দেশের মতোই পাকিস্তানের ক্রিকেট বোর্ডও যে হাস্যকর দশায় চলে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আইপিএল শুরুর অনেক পর, গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএল। খেলার মূল খবর কাউকেই আকৃষ্ট করছে না। কারও মাতামাতি নেই। তবে নানা কারণে পিএসএলের নানা ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে স্রেফ হাসির উদ্রেক ছাড়া আর কিছুই হয় না।
আইপিএলে প্রাইজমানি এখনও সরকারিভাবে ঘোষিত হয়নি। তবে সপ্তদশ সংস্করণের নিরিখে বলা যায়, চ্যাম্পিয়ন দল ২০ কোটি ও রানার-আপ দল ১৩ কোটি টাকা পায়। তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পায় যথাক্রমে ৭ এবং সাড়ে ৬ কোটি টাকা।
আইপিএলে বিজয়ী ও বিজিত দল পায় যথাক্রমে ২৪ লক্ষ মার্কিন ডলার ও ১৫.৬ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিএসএল জয়ী দল পাবে ৫ লক্ষ মার্কিন ডলার ও রানার-আপ দলের জুটবে ২ লক্ষ মার্কিন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য কিছুই জুটবে না।
পিএসএলের গত বছর ডিজিটাল ভিউ ছিল ১৫০ মিলিয়ন, আইপিএলের ৬২০ মিলিয়ন। আইপিএলের মিডিয়া স্বত্ত্ব যেখানে ৬.২ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পিএসএলের মাত্র ৩৬ মিলিয়ন মার্কিন ডলার!
James Vince is the Dawlance Reliable Player of the Match for his game-changing performance against the Multan Sultans! 💙❤️#YehHaiKarachi | #KingsSquad | #KarachiKings pic.twitter.com/PH2U9FQl5a
— Karachi Kings (@KarachiKingsARY) April 13, 2025
এখানেই শেষ নয়। করাচি কিংসের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, মুলতান সুলতান্সের বিরুদ্ধে ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্স করেছেন জেমল ভিন্স। তাঁকে কী পুরস্কার দেওয়া হয়েছে জানেন? একটি হেয়ার ড্রায়ার।
হেয়ার ড্রায়ার তো কলকাতা বইমেলায় স্পট ক্যুইজেই দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই পুরস্কার নিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। এ ছাড়া দর্শকদের মাঠমুখী করতে মরিয়া হয়ে পুরস্কারের হাতছানিও দেওয়া হয়েছে।
100cc bike this is the level of psl , And you guys telling everyone that psl is the second biggest domestic tournament 🤣🤣🤣🤣 what a joke
— Avenger X (@Avenger_X_) April 13, 2025
পিএসএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে সেই পুরস্কারের কথা। প্রতি ম্যাচে একজন ভাগ্যবান দর্শক জিততে পারবেন ১০০ সিসি বাইক। খেলার ফাঁকে সেই বাইক দেখানো হচ্ছে। মজার কথা হলো, এর থেকে দামি বাইক ম্যাচের সেরা বা টুর্নামেন্টের সেরাকে দেওয়া হয় বাংলার গ্রামে-গঞ্জে।
আইপিএলের মাঝে দেখানো হচ্ছে টাটা কার্ভ গাড়ি। সেখানে পিএসএলে বিজ্ঞাপিত হচ্ছে ১০০ সিসি বাইক। অ্যাপ ডাউনলোড করে ম্যাচ টিকিটের কিউআর কোড স্ক্যান করে প্রতি ম্যাচে একজন দর্শক ওই মোটরবাইক জেতার সুযোগ পাচ্ছেন। ইনিংস ব্রেকে নাম ঘোষণা হচ্ছে ভাগ্যবান দর্শকের। ম্যাচের পর তা দেওয়া হচ্ছে।
Mere city mai local tournament mai usme man of the series ke liye bullet hai 🤣
— マ ๏Le𝕏乛 (@Rolex_813) April 13, 2025
জনৈক নেটাগরিক এ সব দেখে লিখে দিয়েছেন, আমার শহরে লোকাল টুর্নামেন্টে বুলেট দেওয়া হয় পুরস্কার হিসেবে। সেখানে পাকিস্তানের এমন বাইক হাস্যকর। পিএসএলকে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় টি২০ লিগ হিসেবে যাঁরা দাবি করে আসছেন তাঁদের দাবিও যে অন্তঃসারশূন্য তা বলার অপেক্ষা রাখে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications