IPL: পান্ডিয়াদের বিশেষ জার্সি, গুজরাতের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত হায়দরাবাদের
আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনার বার্তা দিতে গোলাপি জার্সি ও হাতে বিশেষ ব্যান্ড পড়ে আজ ম্যাচ খেলবে গুজরাত দল। দুই দলেই বেশ কিছু পরিবর্তন হয়েছে।
শীর্ষে থাকা গুজরাতের প্লে-অফে জায়গা করে নিতে দরকার কেবল একটা মাত্র জয়। বর্তমানে ১৬ পয়েন্টে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারের টিকিট আদায় করে নিতে চাইবেন তাঁরা।১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট। প্লে-অফ মোটামুটি নিশ্চিত।


Coming up next ⌛️
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
📍 Ahmedabad@gujarat_titans 🆚 @SunRisers
Who will return to winning ways tonight and bag 2️⃣ crucial points 🤔#TATAIPL | #GTvSRH pic.twitter.com/AnypWtQn1Z

Here are the Playings XIs of the two sides 👌🏻👌🏻
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Follow the match ▶️ https://t.co/GH3aM3h0ER #TATAIPL | #GTvSRH pic.twitter.com/ts9zFyVZw7
ঘরের মাঠে জয় পেয়েই প্লে অফ নিশ্চিত করাই লক্ষ্য হার্দিক পান্ডিয়াদের। ব্যাটিংকে শক্তিশালী করতে ফেরানো হল সাই সুর্দশনকেও। একইসঙ্গে দলে আরও কিছু পরিবর্তন করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
🚨 Toss Update 🚨@SunRisers win the toss and elect to field first against @gujarat_titans.
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Follow the match ▶️ https://t.co/GH3aM3h0ER #TATAIPL | #GTvSRH pic.twitter.com/kemFWAVDil
গুজরাত টাইটান্স দল- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার),সাই সুর্দশন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক),ডেভিড মিলার, দাসুন শানাকা, , রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি।
.
সানরাইজার্স হায়দরাবাদ দল- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক),হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, সনভির সিং, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে, টি নটরাজন, ফাজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications