IPL: মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স।শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে হায়দাবাদ এবং মুম্বই দুই শিবিরই। দুই দলই জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক মার্করাম।টস জিতে হায়দরাবাদ অধিনায়ক বলেম, 'উইকেট সামান্য শুকনো রয়েছে। রাতের দিকে উইকেট আরও ভালো হবে বলে আশা করছি।’ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে রয়েছে কমলা বাহিনী। অন্যদিকে খুব একটা ভালো জায়গায় নেই মুম্বই ইন্ডিয়ান্সও। তারা প্রথম দুটি ম্যাচে হেরেছে, তবে শেষ দুটি ম্যাচে জয় পেয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।

ইশান


হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পিচে বরাবরই বড় রান উঠে। এই ম্যাচেও বড় রান ওঠার আভাস রয়েছে।এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে ১০ বার জয় পেয়েছে মুম্বই। একটি জয় এসেছে সুপার ওভারে। বাকী ৯ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ দল। ফলে পরিসংখ্যান কিন্তু রোহিতদের সঙ্গেই আছে।

হায

চলতি মরসুমে নতুন অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বে খেলছে নিজামের শহরের দল। হায়দরাবাদকে স্বস্তি দিচ্ছে এইডেন মার্করাম, হ্যারি ব্রুক এবং রাহুল ত্রিপাঠীদের ব্যাটিং ফর্ম।তবে ব্যাট হাতে এখনও রান করতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল।একইসঙ্গে বোলিং বিভাগে কার্যকরী ভূমিকা নিতে পারেননি টি নটরাজন,ওয়াশিংটন সুন্দরউমরান মালিকের মতো তারকা বোলারা । তবে কমলা বাহিনীকে ভরসা দিচ্ছেন ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কন্ডেরা।


আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। তারা পাঁচবার ট্রফি জিতেছে।এবার তাদের দলে আছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। ঘরের মাঠে খেলেত নামছেন তিলক ভার্মা। তার ব্যাট থেকে থাকবে বড় রানের প্রত্যাশা।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ-মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম(অধিনায়ক), অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন(উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন

পরিবর্ত-উমরান মালিক, আব্দুল সামাদ, মায়াঙ্ক ডগর, গ্লেন ফিলিপ্স, ভি.শর্মা
মু্ম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ-রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা,ক্যামরুন গ্রীন, নেহাল ওয়াডেরা, টিম ডেভিড, হৃতিক শোকিন, পীযূষ চাওলা , অর্জুন তেন্ডুলকর,জেসন বেহরেনডর্ফ।
পরিবর্ত-রিলে মেরিডিথ, রামানন্দ সিং,কুমার কার্তিকেয়, বিষ্ণ বিনোদ,শ্যামস মুলানি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+