IPL 2024: ভারতীয় ক্রিকেটের তারকা, কিন্তু আইপিএলে নিজেদের শহরেই ব্রাত্য! তালিকা চমকে দেবে
IPL Statistics: আইপিএলের সপ্তদশ সংস্করণ শুরু হবে ২২ মার্চ। চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চলবে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কিন্তু একজন এমন ক্রিকেটার এবারই শেষবার আইপিএল খেলবেন, যিনি প্রথম থেকে এই লিগে খেললেও একবারও নিজের শহরের হয়ে খেলার সুযোগ পাননি।

দীনেশ কার্তিকের এটিই শেষ আইপিএল। তিনি তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উঠে এসেছেন। আইপিএলে ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সেগুলি হলো- দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, গুজরাত লায়ন্স, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব। এখন ডিকে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
যদিও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সৌভাগ্য হয়নি আইপিএলে দ্বিতীয় সফলতম উইকেটকিপারের। বিরাট কোহলি যেমন দিল্লির ছেলে। তিনিও ২০০৮ সাল থেকেই আইপিএল খেলছেন দীনেশ কার্তিকের মতো। বিরাট একবারও আরসিবি ছেড়ে অন্য কোথাও যাননি। ফলে তাঁর আর নিজের শহর দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে খেলা হয়নি, হবেও না।
জসপ্রীত বুমরাহর জন্ম আমেদাবাদে। সেখানকার দল রয়েছে গুজরাত টাইটান্স। আগে গুজরাত লায়ন্সও ছিল। কিন্তু বুমরাহ এখনও অবধি নিজের শহরের হয়ে মাঠে নামতে পারেননি আইপিএলে। ভারতের ১ নম্বর পেসার বুমরাহ আইপিএলে সব ম্যাচই খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। হার্দিক পাণ্ডিয়া গুজরাত ছেড়ে আসার পর বুমরাহ নিজের শহরের দলে ফিরতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু বাস্তবায়িত হয়নি।
হরভজন সিং এবং শুভমান গিল দুজনেই পাঞ্জাবের। ভাজ্জি চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন। যদিও কিংস ইলেভেন পাঞ্জাব বা পাঞ্জাব কিংসের হয়ে তাঁর আইপিএল খেলা হয়নি। শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, এবার গুজরাত টাইটান্সের অধিনায়কও। তাঁকেও এখনও নেয়নি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, স্টার স্পোর্টসে বিরাট কোহলি জানিয়েছেন আইপিএল খেলতে তাঁর ভালো লাগার কারণ। বিরাট বলেন, সবচেয়ে বড় বিষয় হলো প্লেয়ারদের সঙ্গে বন্ধুত্ব। অনেক নতুন প্লেয়ারের সঙ্গে যেমন খেলার সুযোগ মেলে, তেমনই বিভিন্ন দেশের অনেক পরিচিত, যাঁদের সঙ্গে সচরাচর দেখা হয় না, তাঁদের সঙ্গে খেলা বা সাক্ষাতের সুযোগ পাওয়া যায়।
প্লেয়ারদের সঙ্গে ফ্যানেদের যে বন্ধন তৈরি হয়, সেটাও উল্লেখযোগ্য বলে উপলব্ধি বিরাটের। তিনি বলেন, আইসিসি টুর্নামেন্ট এখন ঘন ঘন হয়। তবু ক্রিকেটারদের সঙ্গে দেখা করা বা অন্য দলকে দেখার সুযোগ আইপিএলের মত পাওয়া যায় না। এখানে ২-৩ দিন অন্তর অন্য দলের সঙ্গে দেখা হয়। বিভিন্ন শহরে বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা দলের বিরুদ্ধে খেলা যায়। সকলেই দৃঢ়সংকল্প থাকেন প্রতিযোগিতার বিভিন্ন স্তরে নিজেদের পরিকল্পনা অনুযায়ী। এতেই অনবদ্য পরিস্থিতি তৈরি হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications