IPL Statistics: পাওয়ারপ্লে কিংবা ডেথ- এক ওভারে আইপিএলে সবচেয়ে বেশি রান ওঠায় বিরল মিল! জানুন চমকপ্রদ তথ্য

IPL Statistics: ৩৭! আইপিএলে কোনও ওভারে সবচেয়ে বেশি রান ওঠার নজির এটাই। তবে একবার নয়। দু-বার আইপিএলে এক ওভারে ৩৭ রান উঠেছে।

তার মধ্যে একবার পাওয়ারপ্লে-তে। আরেকটি ডেথ ওভারে। দুটি ম্যাচেরই অংশ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

IPL Statistics -

২০১১ সালে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কোচি টাস্কার্স কেরালার ম্যাচ ছিল। কোচির বোলার প্রশান্ত পরমেশ্বরণ আরসিবির ইনিংসের তৃতীয় ওভারটি করতে গিয়েছিলেন। তিনি সেই ওভারে ৩৭ রান দেন। চার হয়েছিল তিনটি, ছয় চারটি। ১ রান অতিরিক্ত।

পাওয়ারপ্লে-র কোনও ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির যেমন প্রশান্তর দখলে, তেমনই ডেথ ওভারে সেই ৩৭ রানই এক ওভারে দেন হর্ষল প্যাটেল। ২০২১ সালে মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবির হর্ষল ২০তম ওভারটি করতে গিয়েছিলেন। ১টি চার ও পাঁচটি ছক্কা হজম করেন। সেই সঙ্গে অতিরিক্ত ১ রান।

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পুণেতে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের ড্যানিয়েল স্যামস ১৬তম ওভারটি করতে গিয়েছিলেন। তিনি এই ওভারে ৩৫ রান দেন। ২টি চার ও চারটি ছয় এসেছিল। ১টি ২ রান, ১ রান অতিরিক্ত। অল্পের জন্য হর্ষলের লজ্জার কীর্তি ছুঁতে পারেননি স্যামস।

২০১৪ সালের আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের পরবিন্দর আওয়ানা চেন্নাই সুপার কিংস ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে গিয়েছিলেন। তিনি এই ওভারটিতে দেন ৩৩ রান। পাঁচটি চার, ২টি ছয়ের পাশাপাশি ১ রান অতিরিক্ত দেন।

২০১০ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের রবি বোপারা ত্রয়োদশ ওভারে ৩৩ রান দিয়েছিলেন। ৭ রান অতিরিক্ত ছিল। ২টি বলে ১ রান করে দেন। ছয় হজম করেছিলেন চারটি।

গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের আনরিখ নরকিয়া শেষ ওভার করতে গিয়ে ৩২ রান দেন। দুটি চার ও চারটি ছয় হজম করতে হয়েছিল। ২০২৩ সালে হায়দরাবাদে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬তম ওভার করতে গিয়ে অভিষেক শর্মা দেন ৩১ রান। একটি ডট, এক রান অতিরিক্ত, সেই সঙ্গে পাঁচটি ছয়।

গত বছরের আইপিএলেই দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা ২০তম ওভারে ৩১ রান দেন। ১টি চার, চারটি ছয়ের সঙ্গে ১ রান অতিরিক্ত। এই ম্যাচে তিনি ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন।

২০১২ সালের আইপিএলে বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে পুণে ওয়ারিয়র্সের রাহুল শর্মা ১৩তম ওভার করতে গিয়ে ৩১ রান দিয়েছিলেন। পাঁচটি ছক্কা হজম করেন। ২০২৩ সালে ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অর্জুন তেন্ডুলকর ১৬তম ওভারে ৩১ রান দেন। চারটি চার, ২টি ছয়ের সঙ্গে ২ রান অতিরিক্ত।

২০২৩ সালের আইপিএলে আমেদাবাদে গুজরাত টাইটান্সের যশ দয়াল শেষ ওভার করতে যান কেকেআরের বিরুদ্ধে। দেন ৩১ রান। প্রথম বলে উমেশ যাদব ১ রান নেন। রিঙ্কু সিং টানা পাঁচটি ছয় মেরে শেষ বলে নাইটদের তিন উইকেটে জয় নিশ্চিত করেছিলেন। শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান।

এ ছাড়া আইপিএলের ম্যাচে এক ওভারে ৩০ রান করে দেওয়ার নজির রয়েছে ডোয়েন ব্র্যাভো (১৮তম ওভারে), শেল্ডন কটরেল (১৮তম ওভারে), স্যাম কারান (১৬তম ওভারে) ও ক্রিস জর্ডনের (২০তম ওভারে)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+