Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Records: আইপিএলে ছক্কায় প্রতিপক্ষকে বারবার ছারখার করেছেন ক্রিস গেইল, দখলে জোড়া ঈর্ষণীয় রেকর্ড

IPL Record: আইপিএলে 'ইউনিভার্স বস' যে দুটি রেকর্ড গড়ে রেখেছেন তা ভাঙা কার্যত অসম্ভব। একটি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার। অপরটি কোনও আইপিএল ইনিংসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার।

আইপিএলে কলকাতা, পাঞ্জাব ও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন গেইল। সবমিলিয়ে ১৪২ ম্যাচ, ১৪১ ইনিংস। তাতেই তাণ্ডব চালিয়েছেন ব্যাট হাতে। ৪৯৬৫ রান। সর্বাধিক অপরাজিত ১৭৫, এই রেকর্ডটিও ভাঙা কঠিন।

IPL Record

আইপিএলে গেইল সবচেয়ে বেশি ৩৫৭টি ছয় মেরেছেন। এই তালিকায় দ্বিতীয় রোহিত শর্মা। রোহিত আইপিএলে মেরেছেন ২৫৭টি ওভার বাউন্ডারি। এবি ডি ভিলিয়ার্স ২৫১, মহেন্দ্র সিং ধোনি ২৩৯ ও বিরাট কোহলি ২৩৪টি ছয় মেরেছেন আইপিএলে। ডেভিড ওয়ার্নার ২২৬টি, কায়রন পোলার্ড ২২৩টি এবং সুরেশ রায়না ২০৩টি ছয় মেরেছেন।

একশোটির বেশি ছয় মেরেছেন যাঁরা সেই তালিকা দেখে নেওয়া যাক- আন্দ্রে রাসেল (১৯৩), শেন ওয়াটসন (১৯০), সঞ্জু স্যামসন ও রবিন উথাপ্পা (১৮২), অম্বাতি রায়ডু (১৭৩), লোকেশ রাহুল (১৬৮), গ্লেন ম্যাক্সওয়েল ও ইউসুফ পাঠান (১৫৮), জস বাটলার ও যুবরাজ সিং (১৪৯)।

এ ছাড়াও এই তালিকায় নাম রয়েছে- শিখর ধাওয়ান (১৪৮), ফাফ দু প্লেসি (১৪৫), দীনেশ কার্তিক (১৩৯), নীতীশ রানা (১৩১), ব্রেন্ডন ম্যাকালাম (১৩০), ঋষভ পন্থ (১২৯), ডেভিড মিলার (১২৬), হার্দিক পাণ্ডিয়া (১২৫), ডোয়েইন স্মিথ (১১৭), কুইন্টন ডি কক (১১৪), সূর্যকুমার যাদব (১১২), মণীশ পাণ্ডে (১০৮), বীরেন্দ্র শেহওয়াগ (১০৬), ঈশান কিষাণ (১০৩)।

ক্রিস গেইল ২০১৩ সালের আইপিএলে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন, তাতে ছিল ১৭টি ছয়। এটিই আইপিএলে কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক ওভার বাউন্ডারির রেকর্ড। ব্রেন্ডন ম্যাকালাম ও ক্রিস গেইল ইনিংসে ১৩টি করেও ছক্কা মেরেছেন।

আইপিএলে ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে ক্রিস গেইলের নাম প্রথম দশে রয়েছে চারবার। এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল ইনিংসে ১২টি করে ছয় মেরেছেন এমন নজিরও রয়েছে। সনৎ জয়সূর্য, মুরলী বিজয়, আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল ইনিংসে ১১টি করেও ছক্কা হাঁকিয়েছেন।

ইনিংসে ১০টি করে ছয় মেরেছেন অ্যাডাম গিলক্রিস্ট, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, কায়রন পোলার্ড, কুইন্টন ডি কক, রশিদ খান ও শুভমান গিল। রশিদ ও গিলের নজির গত বছরের আইপিএলেই। ইনিংসের নিরিখে গেইলের রেকর্ডটি এবার কেউ ভাঙতে পারেন কিনা সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+