IPL Dot Balls: আইপিএলে ঈর্ষণীয় রেকর্ড ভুবনেশ্বরের ঝুলিতে, নারিন কি দখলে নিতে পারবেন?
IPL Dot Balls: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই ম্যাচে ব্যাটারদের দিকে তো নজর থাকবেই। দেখতে হবে ভুবনেশ্বর কুমারের রেকর্ডের কতটা কাছাকাছি পৌঁছতে পারছেন সুনীল নারিন।

আইপিএলে সবচেয়ে বেশি ডট বল (যে বলে কোনও রান হয় না) করার নজির রয়েছে ভুবনেশ্বর কুমারের ঝুলিতে। তাঁকে এবার নিয়েছে আরসিবি। ভুবি ১৭৬টি ম্যাচে ৬৫০ ওভার করেছেন, ডট বলের সংখ্যা ১৬৭০।
ভুবির পরেই রয়েছেন কেকেআরের সুনীল নারিন। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা স্পিনার ১৭৭টি ম্যাচে ১৭৫ ইনিংসে ৬৭৯ ওভার করেছেন, তাঁর ১৬০৫টি বলে ব্যাটাররা রান নিতে পারেননি। ফলে ভুবির রেকর্ড এবারও দখলে নিতেই পারেন নারিন। যদিও কাজটা বেশ কঠিন।
ভারতীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন সর্বাধিক ডট বল করা বোলারদের তালিকায় রয়েছেন তিনে। তিনি ২১২টি ম্যাচে ২০৮ ইনিংসে ৭৫৩ ওভার বল করেছেন, ডট বল ১৫৬৬টি।
পীযূষ চাওলা ১৯২টি ম্যাচে ১৯১ ইনিংসে ৬৪০ ওভার হাত ঘুরিয়ে ১৩৩৭টি ডট বল করেছেন। জসপ্রীত বুমরাহ এই তালিকার পাঁচে রয়েছেন। তিনি ১৩৩টি ম্যাচে মোট ৫০৬ ওভার বল করেছেন। আইপিএলে বুমরাহর ডট বলের সংখ্যা ১২৬৯টি।
হরভজন সিং ১৬৩টি ম্যাচে ১৬০ ইনিংসে ৫৬৯ ওভার বল করে ১২৬৮টি ডট বল করেছেন। আইপিএলে যাঁরা এক হাজার বা তার বেশি ডট বল করেছেন তাঁরা হলেন- রবীন্দ্র জাদেজা (১২৩৪), যুজবেন্দ্র চাহাল (১২২৯), উমেশ যাদব (১২০৩), অমিত মিশ্র (১১৯১), লাসিথ মালিঙ্গা (১১৫৫), সন্দীপ শর্মা (১১৩৩), রশিদ খান (১০৯৭), প্রবীণ কুমার (১০৭৬), অক্ষর প্যাটেল (১০৩৪), ডেল স্টেইন (১০২২), মহম্মদ শামি (১০১৫), ডোয়েইন ব্র্যাভো (১০১৩), ট্রেন্ট বোল্ট (১২১২)।












Click it and Unblock the Notifications