IPL Statistics: আইপিএলের ম্যাচে তিন বোলার পেয়েছেন ইনিংসে ৬টি করে উইকেট, তালিকায় নেই কোনও ভারতীয়

IPL Statistics: অষ্টাদশ আইপিএল শুরু হবে কলকাতায়। ২২ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে।

ব্যাটারদের শান্ত রাখার কঠিন চ্যালেঞ্জ বোলারদের। আজ অবধি আইপিএলের কোনও ম্যাচে ইনিংসে ৬টি করে উইকেট দখলের নজির রয়েছে ৩ জনের। তালিকায় নেই কোনও ভারতীয়।

IPL Statistics

আইপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি রয়েছে আলজারি জোসেফের দখলে। ২০১৯ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জোসেফ ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন। জোসেফ ভেঙেছিলেন সোহেল তনভীরের রেকর্ড।

পাকিস্তানের প্রাক্তন পেসার ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে জয়পুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান খরচ করে ৬ উইকেট নেন। ২০১৬ সালের আইপিএলে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে অ্যাডাম জাম্পা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিশাখাপত্তনমে ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে নেন ৬ উইকেট।

আইপিএলে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের নজির রয়েছে অনিল কুম্বলের। ২০১৯ সালে কেপ টাউনের নিউল্যান্ডসে আরসিবির হয়ে কুম্বলে ৩.১ ওভারে ৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএলে সেরা বোলিংয়ের নিরিখে কুম্বলের কীর্তি রয়েছে চারে।

ভারতীয় পেসারদের মধ্যে আইপিএলে সেরা বোলিং ফিগার আকাশ মাধওয়ালের। তিনি ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন।

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ২০২৩ সালে আমেদাবাদে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২.২ ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে নেন ৫ উইকেট।

এর বাইরে আইপিএলের ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট যে বোলাররা নিয়েছেন তাঁরা হলেন ইশান্ত শর্মা, লাসিথ মালিঙ্গা, মার্ক উড, অঙ্কিত রাজপুত, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, অ্যান্ড্রু টাই, অমিত মিশ্র, ওয়ানিন্দু হাসারঙ্গা, হরভজন সিং, সন্দীপ শর্মা, সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মুনাফ প্যাটেল, লক্ষ্মীপতি বালাজি, দিমিত্রি মাসকারেনহাস, উমরান মালিক, জয়দেব উনাদকাট, হর্ষর প্যাটেল, যশ ঠাকুর, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+