আইপিএল: দিল্লিকে হারিয়ে রোহিতের ভিডিও কল স্ত্রীকে

মঙ্গলবার রোহিত রাজে দিল্লি জয় করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথমবার জয়ের খাতা খুলল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের এই জয়ের অন্যতম কাণ্ডারী রোহিত শর্মা। হিটম্যানের ব্যাটই মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের ভিত গড়ে দেয়। ওপেন করতে নেবে ৬৫ রান করেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ফলে ম্যাচের সেরাও নির্বাচিত হন হিটম্যান।

পরিসংখ্যান বলছে এই নিয়ে ১৯ বার আইপিএলে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ। রোহিতের পর রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যিনি ১৭ বার ম্যাচের সেরা হয়েছেন। তিন নম্বরে রয়েছেন ইউসুফ পাঠান। যার ঝুলিতে আছে ১৬ বার ম্যাচ সেরার খেতাব। কোহলি এবং সুরেশ রায়না ১৪ বার করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

রোহিত

আইপিএলে প্রথম দুইট ম্যাচে জয় অধারই ছিল রোহিতদের। আইপিএলের প্রথম ম্যাচে আরসিবি, দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসদের কাছে হারে মুম্বই। পরপর দুই ম্যাচ হেরে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু দিল্লির ডেরায় গিয়ে তাদের হারিয়ে আবার যেন স্বস্তি ফিরে পেলে রোহিত শর্মার দল।

রোহিত

জয়ের পরই স্ত্রী ঋতিকার সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। রাজধানীতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে গ্ল্যালারিতে উপস্থিত ছিলেন না ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। ম্যাচ শেষে মাঠের মধ্যে থেকেই স্ত্রীকে ভিডিও কল করেন হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা ছোট্ট এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল।


মঙ্গলবার ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হওয়ার পর রোহিত শর্মা বলেন, ' প্রথম ম্যাচ জেতাটা সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ থেকে আমরা কঠোর পরিশ্রম করছিলাম।তবে জয় আসেনি।মরসুমের প্রথম জয় সবসময় স্পেশ্যাল হয়। রান তাড়া করতে নেমে আমাদের একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। আমি এবং তিলক ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলাম।'

রোহিত

একই সঙ্গে দলের ক্রিকেটারদের প্রশংসা করে হিটম্যান বলেন, 'আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা আগে কখনো আইপিএল খেলেনি তাই তাদের উপর আস্থা রাখতে হবে'। ম্যাচ জিতলেও টপ অর্ডারের ফর্ম কিন্তু চিন্তায় রাখবে মুম্বই টিম ম্যানেজেমেন্টকে। আগামী রবিবার আইপিএলের চতুর্থ ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে মুম্বই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+