IPL Retention : চ্যাম্পিয়ন অধিনায়ককেই ছেড়ে দিল কেকেআর, রিটেনশনে কাদের ধরে রাখল নাইট ব্রিগেড?

বিগত কয়েক সপ্তাহ ধরে চলা যাবতীয় জল্পনার অবসান। অবশেষে প্রকাশ্যে এল আইপিএল দলগুলির রিটেনশনের তালিকা। ২০২৫ সালের আইপিএলের জন্য নভেম্বর মাসের শেষ সপ্তাহে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই বৃহস্পতিবার ছিল‌ ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন। কাদের ধরে রাখল কেকেআর ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২৪ সালের চ্যাম্পিয়ন দল কেকেআর। ২০১৪ সালের পর ১০ অপেক্ষার পর আবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। এই দল কাদের ধরে রাখবে তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলায় নাইট ভক্তরা জানতে পেরে গেলেন আগামী মরশুমে কেকেআর দল কাদের ধরে রাখল?

kkr

রিটেনশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত শ্রেয়স আইয়ারকে নিয়ে দোলাচল অব্যাহত থাকে কেকেআর দলের। ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর। কিন্তু তাঁকেই এবার দলে ধরে রাখল না নাইটরা।

কেকেআর দলে ক্যারিবিয়ান প্রীতি বরাবরই বেশি। এবারের রিটেনশন লিস্টে সেটাই দেখা গেল সেই ছবি। এবার আন্দ্রে রাসেলকে ধরে রাখল কেকেআর। তাঁকে ১২ কোটি টাকা দেওয়া হল। সুনীল নারিনকে ১২ কোটি টাকায়, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকায়, ১৩ কোটি টাকায় ধরে রাখা হল রিঙ্কু সিংকে। রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রাখল কেকেআর। হর্ষিত রানাকেও চার কোটিতে ধরে রাখল কেকেআর।

এবার ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এরমধ্যে একজন অ্যানক্যাপড ক্রিকেটার থাকবেন। কয়েক সপ্তাহ আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রত্যেকে ফ্র্যাঞ্চাইজির কাছে রিটেনশন সংক্রান্ত নিয়ম কানুন পাঠিয়ে দেওয়া হয়। সেই নিয়ম মেনেই গত কয়েক সপ্তাহ ধরেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ধরে রাখা ক্রিকেটারেদর তালিকা তৈরি করেছে দলগুলি। অনেক বিশ্লেষণ আলোচনার পরই রিটেনশন সংক্রান্ত তালিকা তৈরি করেছে কেকেআর দল।

আগামী বছর আইপিএলের ১৮তম সংস্করণ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ প্রতি মরশুমেই বৃদ্ধি পেয়েছে। আগামী মাসে বড় আকারে নিলাম আগে। নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হবে। তার আগে কিন্তু ঘর অনেকটাই গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।

যিনি নেতা হিসাবে দলকে আইপিএল জিতিয়েছেন তাঁকে ছেঁটে ফেলার ইতিহাস সাম্প্রতিক অতীতে নেই। কেকেআরকে নিতে হয়েছে সেই সাহসী সিদ্ধান্তই। ফলে শ্রেয়সকে ফেরানোর অঙ্ক খুব কঠিন। এর ফলে নতুন অধিনায়ককে হয়ত বেছে নিতে হবে কেকেআরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+