IPL: দু প্লেসি-ম্যাক্সওয়েলের অর্ধশতরান, মুম্বইকে ২০০ রানের টার্গেট দিল আরসিবি

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল আরসিবি।

ওয়াংখেড়েতে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। সাধারণত ওয়াংখেড়েতে যা করে থাকেন সব অধিনায়করা। ফাফ ডুপ্লেসিও জানান টস জিতলে তিনিও প্রথমে বোলিং করতেন। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে অভিষেক হল ক্রিস জর্ডন। আর্চার ছিটকে যাওয়ায় দরজা খুলে গেল জর্ডনের সামনে।

১১

বিরাট প্রত্যাশা থাকলেও বড় ম্যাচে সুপার ফ্লপ কোহলি। প্রথম ওভারেই ১ রানেই আউট হয়ে গেলেন বিরাট। বেহরনডর্ফের বলে ঈশান কিষানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। এরপর রান পেলেন না অনুজ রাওয়াতও। ছয় রানেই বেহরনডর্ফ ফেরালেন আরসিবি ব্যাটসম্যানকে।


এরপর আরসিবির হাল ধরেন ফাফ দুপ্লেসি এবং ম্যাক্সওয়েল। দুই বিদেশীর ব্যাটে ভর করেই রানে ফিরতে শুরু করে ব্যাঙ্গালোর। পাওয়ার প্লে শেষে আরসিবির রান ছিল ২ উইকেটে ৫৬। অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে তোলে এই জুটি। আইপিএলে সর্বোচ্চ রানের দৌড়ে থাকা দু প্লেসিও এই ম্যাচে বিধংবসী মেজাজে ব্যাট করতে থাকেন।

২

শেষ কয়েকটি ম্যাচে চেনা মেজাজে পাওয়া যাচ্ছিল না অজি তারকাকে। তবে বড় ম্যাচে কিন্তু পুরানো মেজাজেই পাওয়া গেল ম্যাক্সওয়েলকে। ২৫ বলে ৫০ রান পূর্ণ করলেন ম্যাক্সওয়েল। একইসঙ্গে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দু প্লেসি। এই নিয়ে এবারের আইপিএলে ষষ্ঠ হাফ সেঞ্চুরি করলেন আরসিবি অধিনায়ক। এই দুই ব্যাটসম্যান ১০০ রানের পার্টনারশিপও গড়ে তোলে।


ম্যাক্সওয়েল-দু প্লেসির সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল মুম্বই বোলারদের। এমনিতেই রোহিতদের পেস অ্যাটাক বেশ দুর্বল তার উপর দু প্লেসি ম্যাক্সওয়েলও বিধংসী ফর্মে ধরা দিলেন এই ম্যাচে। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলকে ফেরালেন সেই বেহরনডর্ফ। ৩৩ বলে ৬৮ রান করে আউট হলেন অজি তারকা।

এরপর ব্যাট করতে নামেন মহীপাল লোমরু।কিন্তু রান পেলেন না মহীপাল। ১ রানেই কার্তিকেয়ের বলে আউট হলেন আরসিবি ব্যাটসম্যান। টাউম আউটের পরেই ফিরলেন দু প্লেসি। ৪১ বলে ৬৫ রান করে গ্রিনের বলে আউট হলেন আরসিবি অধিনায়ক।


কেদার যাদব এবং দীনেশ কার্তিক চালিয়ে খেলতে থাকেন। ডিকে ৩০ রান করে আউট হলেন। জর্ডনের বলে আউট হলেন কার্তিক। পর্যন্ত ২০ ওভারে ১৯৯ রানেই থামল ব্যাঙ্গালোরের ইনিংস।

৩

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বেহরনডর্ফ তিনটি উইকেট নিলেন। বাকী বোলাররা সেভাবে কেউ দাগ কাটতেই পারলেন না। আইপিএল ২০২৩-এ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে এক তরফ ম্যাচে উড়িয়ে দিয়েছিল আরসিবি। এবার ঘরের মাঠে সেই হারে বদলা নেওয়া সুযোগ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+