IPL Prize Money: আইপিএলে এবার কি বাড়ছে প্রাইজ মানি? ২০০৮ থেকে ২০২৩ অবধি পুরস্কারমূল্যের বিস্তারিত তালিকা
IPL 2024: আইপিএলের সপ্তদশ সংস্করণের সূচনা হচ্ছে আগামীকার। চেন্নাইয়ের চিপকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেশ কিছু নতুন নিয়ম থাকছে এবারের আইপিএলে। যদিও প্রাইজ মানির পরিমাণ বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কোনও ইঙ্গিত মেলেনি বিসিসিআইয়ের তরফে।

২০১৭ সাল এবং করোনা পরিস্থিতিতে ২০২০ সালে যে আইপিএল হয়েছিল তাতেই শুধু কমানো হয়েছিল প্রাইজ মানি। এ ছাড়া কয়েক বছর অন্তর অন্তর তা বাড়ানো হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে অপরিবর্তিত রাখা হয়েছিস প্রাইজ মানি। আইপিএলে এখন জয়ী দল যে পরিমাণ অর্থ পায় সেটাই ছিল ২০১৬ সালে।
আইপিএল প্রথম হয়েছিল ২০০৮ সালে। সেবার বিজয়ী দল পেয়েছিল ৪.৮ কোটি টাকা, রানার-আপ দল পেয়েছিল ২.৪ কোটি টাকা। ২০০৯ সালের আইপিএলের ক্ষেত্রেও এই প্রাইজ মানি দেওয়া হয়। ২০১০ সালে বিজয়ী দলের পুরস্কারমূল্য বাড়িয়ে করা হয় ১০ কোটি টাকা, রানার-আপ পেয়েছিল ৫ কোটি টাকা।
২০১১, ২০১২ ও ২০১৩ সালের আইপিএলে প্রাইজ মানিতে কোনও রদবদল আসেনি। অর্থাৎ বিজয়ী ও বিজিত দল একই পরিমাণ অর্থ পেয়েছিল। ২০১৪ সালে ফের বাড়ানো হয় আইপিএলের পুরস্কারমূল্য। সেবার চ্যাম্পিয়ন দলকে ১৫ কোটি ও রানার-আপ দলকে দেওয়া হয় ১০ কোটি টাকা। ২০১৫ সালে এই অঙ্কই অপরিবর্তিত ছিল।
২০১৬ সালের আইপিএলে চ্যাম্পিয়নদের প্রাইজমানি বাড়িয়ে ২০ কোটি টাকা করা হয়, রানার-আপ দলের পুরস্কারমূল্য বেড়ে হয় ১১ কোটি টাকা। যদিও ২০১৭ সালে তা কমিয়ে করা হয় যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা। ২০১৮ সালের আইপিএলে চ্যাম্পিয়নদের প্রাইজমানি ছিল ২০ কোটি, রানার-আপ দলের ১২.৫ কোটি টাকা।
২০১৯ সালের আইপিএলে বিজয়ী ও বিজিত দলের পুরস্কারমূল্যে কোনও রদবদল হয়নি। ২০২০ সালের আইপিএলে প্রাইজমানি কমিয়ে আনা হয় যথাক্রমে ১০ কোটি ও ৬.২৫ কোটি টাকায়। ২০২১ সালে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের প্রাইজমানি ছিল ২০১৯ সালের মতোই।
২০২২ সালে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বাড়ানো না হলেও রানার-আপ দলের পুরস্কারমূল্য বাড়িয়ে ১৩ কোটি টাকা করা হয়। একই কাঠামো অপরিবর্তিত ছিল গত বছরের আইপিএলের জন্য। বিসিসিআইয়ের অন্দরে জল্পনা, এবার আইপিএলের প্রাইজমানি বাড়ানো হতে পারে।
আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান কমলা টুপি, সর্বাধিক উইকেটশিকারী পান বেগুনি টুপি। দুই পুরস্কারের জন্যই ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়। এ ছাড়াও থাকে ইমার্জিং প্লেয়ার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন, সুপার স্ট্রাইকার অব দ্য সিজন, গেম চেঞ্জার অব দ্য সিজনের মতো পুরস্কার, যার পুরস্কারমূল্য ঘোরাফেরা করে ১২ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications