IPL: বিরাট-রোহিত দ্বৈরথ, টস জিতে বল করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএলে আজ বিরাট বনাম রোহিত দ্বৈরথ। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে আরসিবির।প্লে অফের সরণিতে ঢুকে পড়তে হলে দুই দলের কাছেই জয় ছাড়া বিকল্প নেই। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। দুই দলেই হয়েছে পরিবর্তন। মুম্বই দলে সুযোগ দেওয়া হয়েছে ক্রিস জর্ডনকে।
লিগ টেবলে দুই দলের অবস্থান পাশাপাশি। ১০ ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ১০।তবু রান রেটের বিচারে এক স্থান এগিয়ে আছে ব্যাঙ্গালোর। দু প্লেসিরা রয়েছে ৫ নম্বরে, অন্যদিকে ছয় নম্বরে রয়েছে মু্ম্বই।
শেষ ম্যাচে দিল্লির কাছে হারের মুখ দেখতে হয়েছিল আরসিবিকে। তবে ব্যাটিং লাইনে ফাফ দু প্লেসি ও বিরাট রোহলির ফর্ম বড় শক্তি ব্যাঙ্গালোরের। কিন্তু ম্যাক্সওয়েলের পর বাকি ব্যটিং লাইনের ধারাবাহিকতার অভাব রয়েছে।

টস জিতে রোহিত বলেন, 'খুব ভালো উইকেট, রান তাড়া করে জেতাটা এখানে সহজ। চিরাচরিত মম্বই উইকেট। বেশ কিছু জায়গা শুকনো আছে। আর্চার ছিটকে গিয়েছে, আমাদের দলে আজ অভিষেক হচ্ছে ক্রিস জর্ডনের।’
Here are the @mipaltan and @RCBTweets' line-ups ❗️
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/7xetjODvc9
রোহিতের অফ ফর্ম সব থেকে বেশি চিন্তার কারন মুম্বই শিবিরে। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হিটম্যান।ভারত অধিনায়ক রোহিত শর্মা পরপর দুটি ম্যাচে ০ রানে আউট হয়েছেন। এই মরশুমে ১০ টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১৮৪ রান। যা ভোগাচ্ছে মুম্বইকে। শুরুটা ভালো না হওয়ায় চাপে পড়ে যাচ্ছে দলের মিডল অর্ডার। তবে রানের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরারার রানের মধ্যে রয়েছেন।
Battle for the Top 4️⃣ Heats Up 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
The stakes are high and the two teams are raring to go 🙌
Who wins this crucial clash folks 🤔#TATAIPL | #MIvRCB | @mipaltan | @RCBTweets pic.twitter.com/3h53YFhvGk


🚨 Toss Update from Wankhede Stadium 🚨@ImRo45 has won the toss & @mipaltan have elected to bowl against the @faf1307-led @RCBTweets.
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/S17myQaEgc
মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, ক্যামরুন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়, ক্রিস জর্ডন, আকাশ মাধওয়াল, বেহরনডর্ফ
আরসিবি দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, মাহিপাল লোমরু, দীনেশ কার্তিক, অর্জুন রাওয়াত, ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, বিজয় কুমার, মহম্মদ সিরাজ, হ্যাজেলউড












Click it and Unblock the Notifications