IPL: মাঠে কেকেআরকে জেতাচ্ছেন, মহানগরীর রাজপথে মানুষকে সচেতন করছেন রিঙ্কু সিং

একটা সময় তাঁকে বলা হত কেকেআরের কোটার ক্রিকেটার। বছরের পর বছর নাইটদের দলে সুযোগ পান উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। কিন্তু দলে কার্যকরী ভূমিকা নিতে পারেন না।কিন্তু চলতি মরসুমে সেই রিঙ্কুই নাইটদের বাজীগর। শেষ বলে ম্যাচ ফিনিশ করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাইট ব্যাটসম্যান।

শুধু দলে নয়, একইসঙ্গে কলকাতার মানুষের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন রিঙ্কু সিং। সোমবার ম্যাচ শেষে তিনি গ্যালারির সামনে দর্শকদের অভিনন্দন কুড়োলেন, তখন তাঁর মুখে হাজার ওয়াটের আলো লেগে ছিল।

১

রিঙ্কুকে ফিনিশার হিসাবে ব্যবহার করছে নাইটরা। রিঙ্কুর দিকে নজর এবার কলকাতা পুলিশেরও। নাইট তারকাকে সামনে রেখেই সচেতনতামূলক প্রচারে নামল লাল বাজার। ক্যাপশনে কলকাতা পুলিশ লিখেছে, ''ভরসা থাকুক হেলমেটের ব্যবহারে, যেমন আছে রিঙ্কুতে কেকেআরের।'' অর্থাত্, কেকেআর যেমন ভাবে রিঙ্কুর উপর ভরসা রাখছে, সে ভাবেই বাইকচালক ও আরোহীদের হেলমেটের উপর ভরসা রাখা উচিত।

২

এর আগেও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে বিবাদের ঘটনা নিয়ে সচেতনতামূলক পোস্ট করেছিল কলকাতা পুলিশ। এ বার রিঙ্কু এল তাদের প্রচারের তালিকায়।


রিঙ্কু যেন এক আশ্চর্য প্রদীপ। বারবার কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার চাবিকাঠি। গত পাঁচ বছর ধরে দলে আছেন। কিন্তু এরকম পারফরমেন্স কখনও করতে পারেননি। সেই আলীগড়ের ছেলেটা এখন বদলে গিয়েছে। নাইটদের ম্যাচ ফিনিসের বাদশা এখন রিঙ্কু।

৩

ম্যাচ জিতিও নির্বিকার রিঙ্কুর কথায়, "শেষ বল নিয়ে ভাবিনি। এমনকী যখন গুজরাত ম্যাচে আমি ৫টি ছক্কা মেরেছিলাম তখনও ভাবিনি। নিজের প্রতি বিশ্বাস ছিল যে ম্যাচ ফিনিশ করতে পারব। এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কখনও ব্যাটিং অর্ডারের ৫, ৬ বা ৭ নম্বরে নেমে খেলতে হয়। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখি।"
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+