Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL:হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত সিএসকের

আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের মঞ্চে দুই দক্ষিণী দলের লড়াই। চিপক স্টেডিয়ামে অনেক এগিয়ে থেকেই শুরু করবে সিএসকে। অন্যদিকে কমলা বাহিনীর কাছে জয়ে ফেরার লড়াই।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক ধোনি । টস জিতে ধোনি বলেন 'পরের দিকে রান তাড়া করাটা খুব একটা অসুবিধা হবে না। তাই বল করার সিদ্ধান্ত নিয়েছি।’ সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। নতুন রূপের চিপক স্টেডিয়ামে এবার এখনও পর্যন্ত মাত্র দু'টি ম্যাচ হয়েছে। সেই দুটি ম্যাচে স্পিনাররা সাফল্য পেয়েছেন।

হায়দরাবাদ

লিগ টেবলে যা অবস্থান তাতে অনেকটাই এগিয়ে চেন্নাই সুপার কিংস। ৫ ম্যাচে তিনটিতে জয় এবং দুটিতে হার, ৬ পয়েন্ট তিন নম্বরে রয়েছে ধোনি বাহিনী। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৯ নম্বরে রয়েছে নিজামের শহরের দল। শুক্রবার পয়েন্ট তালিকায় উন্নতি করতে গেলে জয় পেতেই হবে মার্করামের দলকে।

জাদেজা

শুধু লিগ টেবলের পয়েন্টের বিচারেই নয় দুই দক্ষিণী দলের মুখোমুখি লড়াইতেও অনেকটাই এগিয়ে আছে হলুদ জার্সিধারীরা। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ১৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এরমধ্যে ১৩ বারই জয় পেয়েছে সিএসকে। ৫টি ম্যাচে জয় পয়েছে অরেঞ্জ আর্মি।

পরিসংখ্যান এখানেই শেষ নয়। আরও আছে। চিপকে হায়দরাবাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস।ধোনিদের ডেরায় এসে তাঁদের একবারও হারাতে পারেনি হায়দরাবাদ। শুক্রবার ইতিহাস বদলাতে হবে সানরাইজার্সকে।খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ঝাঁপাবে মার্করাম, ভুবনেশ্বর কুমাররা।


হলুদ জার্সিধারীদের ব্যাটিং লাইন আপ খুব শক্তিশালী। ওপেনিংয়ে দারুণ ছন্দে আছেন ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে জুটি। তাছাড়া চলতি মরসুমে সিএসকের বড় প্রাপ্তি অজিঙ্কা রাহানের ফর্ম। সুযোগটা দারুনভাবে কাজে লাগিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার।শিবম দুবে, রবীন্দ্র জাদেজারাও বড় ভরসা সিএসকের।

ধোনি

আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচটি চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচ ছিল। সেই হাইস্কোরিং ম্যাচে বিরাট- দু প্লেসিদের ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে হারায় চেন্নাই। ফলে আজকের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে স্টিফেন ফ্লেমিংয়ের দল।চেন্নাই সুপার কিংসের একাদশ - ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, পাথিররানা, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা, আকাশ সিং।

পরিবর্ত- আম্বাতি রায়াডু,প্রিটোরিয়াস, সেনাপতি,শেখ রশিদ,হাঙ্গারেকার

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ - হ্যারি ব্রুক, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জাসেন, উমরান মালিক, ময়াঙ্ক মার্কণ্ডে।

পরিবর্ত-টি নটরাজন,সামাদ,সানভির সিং, গ্লেন ফিলিপ্স, মায়াঙ্ক ডগর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+