IPL: প্লে অফে গুজরাত, হায়দরাবাদের বিদায়ে টিকে থাকল নাইটদের আশা
আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফে জায়গা নিশ্চিত করে নিল গুজরাত টাইটান্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে নক আউটে জায়গা নিশ্চিত করে ফেলল হার্দিক পান্ডিয়ার দল। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে পৌঁছে গেল গুজরাত।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। ব্যাট হাতে দুরন্ত শতরান করলেন শুভমান গিল। ৫৬ বলে শতরান পূর্ণ করলেন পাঞ্জাব তনয়। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০১ রানে আউট হলেন গিল। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও একটি ছক্কা দিয়ে। তাঁর শতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলল গুজরাত।

𝗣𝗹𝗮𝘆𝗼𝗳𝗳𝘀 𝗦𝗽𝗼𝘁 𝗦𝗲𝗮𝗹𝗲𝗱! ✅
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Presenting the first team to qualify for the #TATAIPL playoffs! #GTvSRH
𝗚𝗨𝗝𝗔𝗥𝗔𝗧 𝗧𝗜𝗧𝗔𝗡𝗦 👏🏻👏🏻 pic.twitter.com/1std84Su6y
১৮৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পর পর উইকেট হারায় হায়দরাবাদ। শামির আগুনে বোলিংয়ের সামনে পুরোপুরি ধসে পড়ে কমলা বাহিনীর টপ অর্ডার।

পরিবর্ত হিসাবে নামা অনমোলপ্রীত সিংকে ফেরালেন শামি। ৫ রান করেই আউট হলেন হায়দরাবাদ ওপেনার। এরপর অভিষেক শর্মাকে ফেরালেন যশ দয়াল।৫ রান করে ঋদ্ধির স্ট্যাম্পের শিকার হলেন অভিষেক। এরপর ফের বল হাতে জ্বলে উঠলেন শামি।
পরপর ফেরালেন এইডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠীকে। ১০ রান করে শামির বলে আউট হলেন হায়দরাবাদ অধিনায়ক। রাহুল ত্রিপাঠী করলেন ১ রান।শুরুতেই চার উইকেট হারানোর পর হায়দরাবাদ ব্যাটিংয়ের হাল ধরেন হেইনরিখ ক্লাসেন এবং সনভির সিং। কিন্তু রান পেলেন না সনভির। মোহিত শর্মার বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হায়দরাবাদ অধিনায়ক।


A comprehensive win at home and @gujarat_titans qualify for the #TATAIPL 2023 playoffs 🥳
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
They register a 34-run win over #SRH 👏🏻👏🏻
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH pic.twitter.com/gwUNLVjF0J
শেষ পর্যন্ত ওভারে ৯ উইকেট হারিয়ে১৫৪ রান তুলল হায়দরাবাদ। কমলা বাহিনীর হারে টিকে থাকল নাইটদের আশা। গুজরাতের হয়ে শামি এবং মোহিত শর্মা ৪টি করে উইকেট নিলেন।
It's that man @MdShami11 again 😎
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
He scalps his fourth wicket as Heinrich Klaasen departs after a fighting 64-run knock 👏🏻👏🏻
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH pic.twitter.com/QbKki4YhcF
ক্যান্সারের বিরুদ্ধে সচেতনার বার্তা দিতে গোলাপি জার্সি ও হাতে বিশেষ ব্যান্ড পড়ে সোমবার ম্যাচ খেলে গুজরাত দল। আসলে সামাজিক দায়িত্ব পালনের জন্যই ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলে গতবারের চ্যাম্পিয়নরা। হার্দিক পান্ডিয়াদের এই উদ্যেগকে সাধুবাদ জানায় সমাজ মাধ্যম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications