Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: সারা-শুভমান-অর্জুনকে জড়িয়ে মিমের ছড়াছড়ি! গুজরাত-মুম্বই দ্বৈরথে চর্চায় সলমনের ছবিও

আইপিএলে আজ গুজরাত টাইটান্স আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বই দলে অর্জুন তেন্ডুলকর জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চলছে চর্চা। গুজরাত টাইটান্সে রয়েছেন শুভমান গিল।

শুভমানের সঙ্গে সচিন-কন্যার সম্পর্ক নিয়ে চর্চা চলছেই। ভাই অর্জুনের দলের বিরুদ্ধে খেলবেন শুভমান। সারার সমর্থন কোন দিকে থাকবে? তা নিয়ে চিন্তিত সোশ্যাল মিডিয়া। উঠেছে মিম-ঝড়।

শুভমান সারা অর্জুন

শুভমান, সারা ও অর্জুনকে নিয়ে যে মিমগুলি ছড়িয়েছে তাকে অন্য মাত্রা দিয়েছে সলমন খানের সাম্প্রতিক ছবি। সলমনের ছবি কিসি কা ভাই কিসি কা জান বক্স অফিসে ইদের বাজারে তেমন সাড়া ফেলতে না পারলেও, এই ছবির নাম নিয়েই শুভমান, সারা ও অর্জুনকে জুড়ে মিম বানিয়েছেন অনেকে।

সচিন অর্জুন

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। ওয়াংখেড়ের গ্যালারিতে সেদিন ভাইয়ের খেলা দেখতে হাজির ছিলেন সচিন-কন্যা সারা। ভাইকে উৎসাহিত করছিলেন, ভালো বোলিং দেখে করতালি দিতেও দেখা যাচ্ছিল অর্জুনকে। সেদিন থেকেই নেটদুনিয়া চিন্তিত হয়ে পড়ে গুজরাত-মুম্বই দ্বৈরথ নিয়ে।

কেউ সোশ্যাল মিডিয়ায় লিখে দেন, সারার সামনে অর্জুনের বলে শুভমান বাউন্ডারি মারলে ভালো হয়। অনেকেই গ্যালারিতে বসে ভাইকে চিয়ার আপ করা সারার ছবি পোস্ট করে লেখেন, গুজরাত-মুম্বই ম্যাচের অপেক্ষায় থাকলাম। সারার সমর্থন কোন ক্রিকেটারের দিকে থাকবে, কোন দল জিতলে সারা খুশি হবেন তা নিয়ে চলছে চর্চা।

শুভমান গিল ও সারা তেন্ডুলকর প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। আবার শুভমানকে সঈফ আলির কন্যা সারা আলি খানের সঙ্গেও অনেক জায়গায় দেখা গিয়েছে। সচিন-কন্যাকে ছেড়়ে শুভমান সইফ-কন্যার দিকে ঝুঁকেছেন বলেও জল্পনা ছিল। অনেকে সোশ্যাল মিডিয়ায় লেখেন, সারা নামটি শুভমানের বড় পছন্দের।

অর্জুন পাঞ্জাব কিংস

অর্জুন চলতি আইপিএলে কেকেআরের বিরুদ্ধে কোনও উইকেট না পেলেও ২ ওভারে ১৭ রান দেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২.৫ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন। ডেথ ওভারের বোলিংয়ে নজর কাড়়েন। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ উইকেট পেলেও ৩ ওভারে ৪৮ রান দেন। তার মধ্যে ১৬তম ওভারে গিয়ে দেন ৩১ রান।

শুভমান গিল

শুভমান গিল চলতি আইপিএলে দুটি অর্ধশতরান করেছেন। লখনউয়ের বিরুদ্ধে শূন্য রানে ফেরেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৩, দিল্লি ক্যাপিটালস ম্যাচে ১৪, কেকেআর ম্যাচে ৩৯, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৭ ও রাজস্থান রয়্যালস ম্যাচে ৪৫ রান করেন। ৬ ম্যাচে শুভমান ২২৮ রান করেছেন, যা গুজরাত দলে সর্বাধিক। স্ট্রাইক রেট ১৩৮.১৮।

এই আবহে আজ আমেদাবাদের গ্যালারিতে সারা তেন্ডুলকর থাকেন কিনা সেটা নিয়ে চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখে অনেকে দুইয়ে দুইয়ে চার করেছেন ইংল্যান্ডের কোনও রেস্তোরাঁয় শুভমান ও সারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চললেও দুজনের কেউই তা উড়িয়েও দেননি। সে কারণেই আজকের দ্বৈরথ অন্য মাত্রা পেল অর্জুনের উপস্থিতি নিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+