RR vs KKR: সুপার ওভারও টাই! তাতেও ১১ বছর আগে রাজস্থানের কাছে হেরেছিল কলকাতা, কীভাবে?

RR vs KKR: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কাল রাজস্থান রয়্যালস হোম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এই দুই দলের দুটি দ্বৈরথ গড়িয়েছিল সুপার ওভারে।

২০০৯ সালে সুপার ওভারে জয় পায় রাজস্থান। তবে ২০১৪ সালে তারা যেভাবে কেকেআরকে পরাস্ত করেছিল তা অভাবনীয়। মনে রাখতে হবে, সেবার কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়। কিন্তু রাজস্থানের কাছে হারাটা ছিল বেশ যন্ত্রণার।

RR vs KKR

আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ কেকেআরের বিরুদ্ধে। ২০১৪ সালের ২৯ এপ্রিল। টস জিতে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল।

ওপেন করতে নেমে ৫৯ বলে সর্বাধিক ৭২ করেছিলেন অজিঙ্ক রাহানে, যিনি এখন কেকেআর অধিনায়ক। ওয়াটসন ৩৩, সঞ্জু স্যামসন ২০ রান করেন। বিনয় কুমার ২টি এবং মর্নি মরকেল ও সুনীল নারিন ১টি করে উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে শেষ ২ ওভারে কেকেআরের জেতার জন্য দরকার ছিল ১৬ রান, হাতে ৬ উইকেট। কিন্তু ১৯তম ওভারের প্রথম, চতুর্থ ও পঞ্চম বলে ম্যাচের সেরা জেমস ফকনারের শিকার হন যথাক্রমে সূর্যকুমার যাদব, রবিন উথাপ্পা ও বিনয় কুমার। শেষ ওভারের দ্বিতীয় বলে পীযূষ চাওলা রান আউট হন।

অবশেষে কোনওরকমে ম্য়াচটি সুপার ওভারে নিয়ে যান শাকিব আল হাসান। ১৮ বলে ২৯ রানে অপরাজিত থেকে। ফকনার তিনটি, প্রবীণ তাম্বে ২টি এবং কেন রিচার্ডসন ও রজত ভাটিয়া ১টি করে উইকেট নেন।

সুপার ওভারে প্রথম বলেই রান আউট হন সূর্য। শেষ বলে রান আউট হন শাকিব। ফকনারের চতুর্থ বলে মণীশ পাণ্ডে ৬ মারায় কেকেআর তোলে ২ উইকেটে ১১। কেকেআরের হয়ে বল করতে যান সুনীল নারিন। রাজস্থান রয়্যালস কোনও উইকেট না খুইয়ে ১১ রান তোলে।

Take a Poll

শেষ বলে দরকার ছিল ৩ রান। স্টিভ স্মিথ একস্ট্রা কভারে বল পাঠিয়ে ২ রান নেন। তার আগেই রাজস্থান রয়্যালস বুঝে গিয়েছিল ১১ রান তুললেও ম্যাচ তারাই জিতবে। কেন না, এই ম্যাচে বাউন্ডারি বেশি মেরেছিল রাজস্থান রয়্যালস। সেই বাউন্ডারি কাউন্টের নিরিখেই জেতে রাজস্থান।

২০ ওভারের খেলায় রাজস্থান রয়্যালস ১৭টি চার ও ১টি ছয় মেরেছিল। কেকেআরের ক্ষেত্রে চারের সংখ্যা ছিল ১২টি, ছয় ১টি। সুপার ওভারে কেকেআর একটি ছয় মারে। চার মারে রাজস্থান রয়্যালস। বাউন্ডারির সংখ্যার নিরিখে এমন জেতার নজির ছিল ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালেও। লর্ডসে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ টাই হয়। বেশি বাউন্ডারি মারায় জেতে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+