IPL: প্লে অফের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনি ব্রিগেডের, টিকে থাকার লড়াই দাদার দলের

আইপিএলে বুধবার সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে লিগের লাস্ট বয়দের বিরুদ্ধে জিতে প্লে অফের পথে আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনি বাহিনীর। অন্যদিকে আইপিএলে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনও বিকল্প নেই দিল্লির।

শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় কিছুটা অক্সিজেন পেয়েছে দাদার দল।কিন্তু ডেভিড ওয়ার্নারদের আইপিএল ভাগ্য ঝুলছে সরু সুতোর উপর। একটা অঘটন ঘটলেই এবারের মতো বিদায় হয়ে যাবে দলের। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে দিল্লি ব্রিগেড।

১

অন্যদিকে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে রয়েছে ধোনি বাহিনী। ঘরের মাঠে জিতে প্লে অফের পথে আরও এক কদম এগিয়ে যাওয়াই লক্ষ্য সিএসকের।

এই ম্যাচে সিএসকে ফেরাতে পারে বেন স্টোকসকে। নেটে ব্যাটিং বোলিং করেছেন ব্রিটিশ এই অল আউন্ডার। চেন্নাই দলের বোলিং বিভাগ বেশ শক্তিশালী তুষার দেশপান্ডে, পাথিরানারা দুরন্ত ছন্দে আছেন।
এই ম্যাচেও দিল্লি পাবে না আনরিখ নরকিয়াকে। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া এই বোলার। বুধবার সিএসকের বিরুদ্ধেও তাঁকে দলে পাচ্ছে না দিল্লি টিম ম্যানেজমেন্ট। ধোনিদের বিরুদ্ধে কুলদীপ-অক্ষর জুটিই বড় ভরসা দাদার দলের।

২

চিপকের মাঠে এই মরসুমে চার বার দুশোর উপর রান উঠেছে, তবে শেষ ম্যাচে উইকেট একটু স্লো দেখিয়েছে। তবে স্পিনারদের জন্য অতিরিক্ত টার্নার থাকছে না। ব্যাটিং সহায়কই উইকেট হবে। চেন্নাই আকাশ মেঘলা রয়েছে। তবে ম্যাচের সময় বৃষ্টিপাতের আভাস নেই।

এই ম্যাচে কিন্তু আরও একটা আর্কষনীয় উপাদান থাকছে। দাদা বনাম ধোনি। এক প্রাক্তন ভারত অধিনায়ক খেলবেন মাঠে, অন্যজন ডাগ আউটে বসে থাকবেন।

৩

চেন্নাই সুপার কিংস(সম্ভাব্য দল)- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে,অম্বাতি রায়ুডু, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব হিসাবে থাকতে পারেন মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং।

দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল)- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটে, রিপল প্যাটেল অথবা সরফরাজ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ অথবা রোহিত যাদব। ইমপ্যাক্ট সাব হিসাবে থাকতে পারেন চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, অভিষেক পোড়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+