Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Auction 2024: আইপিএলের নিলামে প্রথম দিন দল পেলেন না ওয়ার্নার, বেয়ারস্টো, অবিক্রিতদের তালিকায় পাড়িক্কলও

IPL Auction 2024: আইপিএল নিলাম চলছে সৌদি আরবের জেদ্দায়। দু-দিনের নিলামে সবচেয়ে বড় চমক ঋষভ পন্থের আইপিএলের ইতিহাসে সর্বাধিক ২৭ কোটি টাকা দর ওঠা।

নিলামে আজ ভাগ্য পরীক্ষা ৮৪ জনের। অবিক্রিতদের তালিকা খুব লম্বা না হলেও প্রথম দিন দল পেলেন না তারকারাও। তাঁদের মধ্যে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করানো অধিনায়কও রয়েছেন।

IPL Auction 2024

ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলে তিনি এদিন অবিক্রিত থাকলেন। কাল অবশ্য ওয়ার্নারকে নেওয়ার সুযোগ থাকছে। ওয়ার্নারের বেস প্রাইস ২ কোটি টাকা। আজ তাঁকে নিতে রাজি হয়নি কেউই।

২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্নারের নেতৃত্বে। বিগত ৩ মরশুম তিনি কাটিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। ২০২২ সালে ১২ ম্যাচে ৪৩২, গত বছর ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন। তবে চলতি বছর ৮ ম্যাচে ১৬৮ রানের বেশি করতে পারেননি।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে গত বছর পর্যন্ত নেতৃত্বও দিয়েছেন ওয়ার্নার। তবে এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। রিকি পন্টিং পাঞ্জাব কিংসের হেড কোচ হয়েছেন। দিল্লিতে পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন ওয়ার্নার। সানরাইজার্সে থাকাকালীনও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।

মনে করা হচ্ছিল, ওয়ার্নারকে পাঞ্জাব নিতে পারে। ৩৮ বছরের ওয়ার্নার আইপিএলে হায়দরাবাদ ও দিল্লির হয়ে ১৮৪ ম্যাচে ৬৫৬৫ রান করেছেন। ৪টি শতরান ও ৬২টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৩৮৫টি টি২০ ম্যাচে তাঁর রান ১২৪১১। ৮টি শতরান ও ১০৪টি হাফ সেঞ্চুরি করেছেন।

২০০৯ সাল থেকে আইপিএলে খেলছেন। প্রথমে ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। ২০১৪ থেকে খেলেন সানরাইজার্সে। পরে ২০২২ সালে ফেরেন দিল্লিতে। নির্বাসিত থাকায় ২০১৮ সালের আইপিএলে খেলা হয়নি ওয়ার্নারের।

দল পেলেন না জনি বেয়ারস্টো। তিনি উইকেটকিপার-ব্যাটার। ২০১৯ থেকে ২০২২ টানা আইপিএলে খেলেছেন। ২০২৩-এ খেলেননি, তবে চলতি বছরের আইপিএলে খেলেন। ২০১৯ ও ২০২০ সালে ছিলেন সানরাইজার্সে। ২০২২ ও ২০২৪ সালে খেলেন পাঞ্জাব কিংসের হয়ে।

তাঁরও বেস প্রাইস ২ কোটি টাকা। আজ ইংল্যান্ডের এই তারকাকে নিতেও আগ্রহ দেখাল না কেউ। আইপিএলে ৫০টি ম্যাচে ১৫৮৯ রান রয়েছে বেয়ারস্টোর, ২টি শতরান ও ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। চলতি বছরের আইপিএলেও শতরান হাঁকান বেয়ারস্টো। আপাতত তাঁকেও তাকিয়ে থাকতে হবে কালকের দিকে।

দেবদত্ত পাড়িক্কল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে খেলছেন। ২০২০ ও ২০২১ সালে তিনি আরসিবিতে ছিলেন। ২০২২ ও ২০২৩ সালে ছিলেন রাজস্থান রয়্যালসে। চলতি বছর তিনি লখনউ সুপার জায়ান্টসে খেলেন। তবে ৭ ম্যাচে ৩৮ রানের বেশি করতে পারেননি। পাড়িক্কলকে ধরে রাখেনি লখনউ।

২০২০ সালে ১৫ ম্যাচে ৪৭৩, ২০২১ সালে ১৪ ম্যাচে ৪১১, ২০২২ সালে ১৭ ম্যাচে ৩৭৬ ও ২০২৩ সালে ১১ ম্যাচে ২৬১ করেন পাড়িক্কল। আইপিএলে তাঁর ১টি শতরান ও ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২ কোটি টাকার বেস প্রাইস নিয়ে প্রথম দিন অবিক্রিত থাকলেন পাড়িক্কল।

এ ছাড়া অবিক্রিতর তালিকায় রয়েছেন আফগানিস্তানের বোলার ওয়াকার সালামখেইল (বেস প্রাইস ৭৫ লক্ষ), আনমোলপ্রীত সিং (৩০ লক্ষ), যশ ঢুল (৩০ লক্ষ), উৎকর্ষ সিং (৩০ লক্ষ), উপেন্দ্র যাদব (৩০ লক্ষ), লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ), পীযূষ চাওলা (৫০ লক্ষ), শ্রেয়স গোপাল (৩০ লক্ষ)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+