IPL Auction 2024: ১৮ কোটিতে পঞ্জাবে চাহাল! ‘যথাযোগ্য দর,’ ইতিহাস গড়ে বললেন তারকা স্পিনার

IPL Auction 2024: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা নিলাম। ঋষভ পন্থের মতোই নিলামে ইতিহাস গড়ে ফেললেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বেস প্রাইস ২ কোটি থেকে প্রবল দড়ি টানাটানির পর ১৮ কোটিতে চাহালকে নিল পঞ্জাব কিংস। ১৭৭ শতাংশ অ্যাপ্রেইজাল পেয়ে চাহাল অবশ্য বললেন, ১৮ কোটি পাওয়ারই যোগ্য তিনি।

প্রথমে চাহালকে নেওয়ার জন্য এগোলেও পরে পিছু হঠে যায় গুজরাট ও চেন্নাই। এরপর লখনউ সুপার জায়ান্টের সঙ্গে চলে দর কষাকষি। দর ১৪ কোটি পেরোলে আসরে নামে বেঙ্গালুরুও। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দর কষাকষি হয়। সবশেষে ১৮ কোটিতে দলে চাহালকে নিল পঞ্জাব। আজ পর্যন্ত কোনও ভারতীয় স্পিনার আইপিএলে এত টাকা পাননি।

Yuzvendra Chahal

২০২১ সাল পর্যন্ত আরসিবিতে অন্যতম শীর্ষ উইকেটশিকারি ছিলেন চাহাল। ২০২২ এর আইপিএলে রাজস্থান রয়ালস ৬.৫ কোটি টাকায় কিনে নেয় চাহালকে। যদিও এবারে চাহালকে ধরে রাখেনি রাজস্থান (Rajasthan Royals)।

এদিন জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন, "আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম কারণ, গত তিন বছরে আমি যা পেয়েছি, এক বছরেই প্রায় তার সমান পারিশ্রমিক পাচ্ছি। কিন্তু আমি মনে করি আমি সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছি।"

চাহাল আরও বলেন,"বেশকিছু ইঙ্গিত আমার কাছে আগেই ছিল। আমার কিছু বন্ধুবান্ধবও বলেছিল যে আমি পঞ্জাবেই যাব। তারপর আর মাথা ঘামাইনি। সর্বোচ্চ দর ১২-১৩ কোটি ভেবেছিলাম। তবে আমি এটা পাওয়ার যোগ্য।"

উল্লেখ্য, আসন্ন মরশুমে পঞ্জাব কিংসের হেড কোচের দায়িত্বে থাকবেন রিকি পন্টিং (Ricky Ponting)। ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer) কিনেছে পঞ্জাব। ১৮ কোটি টাকায় সেদলে গিয়েছেন অর্শদীপ সিংও।

এই প্রথমবার কোচ রিকি পন্টিয়ের টিমে থাকছেন চাহাল। এনিয়ে আনন্দিত চাহালও। তিনি বলেন, "আমি খুবই উদগ্রীব। পঞ্জাবে রিকি পন্টিং আছেন। আমি ওঁর সঙ্গে এই প্রথমবার কাজ করব। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। শ্রেয়স আইয়ারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। ঘরের মাঠে চণ্ডীগড়ে পন্টিং স্যারকে পেয়ে অনেক কিছু শিখতে পারব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+