IPL Auction 2024: আইপিএল নিলামের আগে বিধ্বংসী শতরান কেকেআরে ব্রাত্য সল্টের, টি২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড

IPL Auction 2024: আইপিএল নিলামের আগে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সল্টই এবার রুদ্রমূর্তিতে।

টি২০ আন্তর্জাতিকে নয়া বিশ্বরেকর্ড গড়লেন সল্ট। কেরিয়ারের তৃতীয় টি২০ আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে।

IPL Auction 2024

আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাতে কোনও রাইট টু ম্যাচ কার্ড অবশিষ্ট নেই। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায়, সল্টকে নেওয়ার জন্য একাধিক দল দর কষাকষিতে অংশ নেবে। কেকেআর তাতে থাকতেও পারে। তবে সল্টের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে না তারা।

সল্ট কেরিয়ারের ৩৪তম টি২০ আন্তর্জাতিকের ৩২তম ইনিংসে পেয়ে গেলেন তৃতীয় টি২০ আন্তর্জাতিক শতরান। গতকাল ব্রিজটাউনে সল্টের শতরানের সৌজন্যেই প্রথম টি২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইংল্যান্ড। ফিল সল্টই ম্যাচের সেরার পুরস্কার পেলেন।

ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল। জবাবে ২ উইকেট খুইয়ে ১৯ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ৫৩ বলে শতরান পূর্ণ করেন সল্ট। শেষ অবধি ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি ৫৪ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি শতরান পেলেন সল্ট। গত বছর ১৬ ডিসেম্বর তিনি গ্রেনাডার সেন্ট জর্জেসে করেছিলেন ৫৬ বলে অপরাজিত ১০৯। এটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম টি২০ আন্তর্জাতিক শতরান।

এর তিন দিন পর, ১৯ ডিসেম্বর টারৌবায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সল্ট খেলেছিলেন ৫৭ বলে ১১৯ রানের ইনিংস। যা তাঁর টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের সর্বাধিক স্কোর। এরপর গতকালের শতরান যা আইপিএল নিলামের আগে তাঁর সম্পর্কে বিভিন্ন দলের নজর কাড়তে ইতিবাচক ভূমিকা নেবে।

টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৫টি করে শতরান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মার। রোহিতের চেয়ে কম ম্যাচ ও ইনিংসে ম্যাক্সওয়েল পঞ্চম টি২০ আন্তর্জাতিক শতরান পেয়েছেন। ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের রয়েছে চারটি T20I শতরান।

টি২০ আন্তর্জাতিকে ফিল সল্টের আগে তিনটি করে শতরান রয়েছে চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি, সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিম, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও পাকিস্তানের বাবর আজমের।

সল্ট ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ২১৮ করেছিলেন, ২টি হাফ সেঞ্চুরি-সহ। চলতি বছর আইপিএলে কেকেআরের হয়ে তিনি ১২ ম্যাচে ৪৩৫ রান করেন। স্ট্রাইক রেট ১৮২। চারটি অর্ধশতরান পেয়েছিলেন। টি২০ কেরিয়ারে তাঁর স্ট্রাইক রেট ১৫৫.৮৭, টি২০ আন্তর্জাতিকে ১৬৭.৫২। ফলে সল্ট যে আইপিএল নিলামে ঝড় তুলবেন তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+