IPL Auction 2024: কেকেআরের চেষ্টা ব্যর্থ, শামি সানরাইজার্স হায়দরাবাদে, রাখতে আগ্রহ দেখাল না গুজরাত
IPL Auction 2024: আইপিএলে মহম্মদ শামিকে নেওয়ার চেষ্টা চালিয়েও শেষ অবধি সরে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স। আরটিএম ব্যবহার করতে চাইল না গুজরাত টাইটান্স।
শেষ অবধি শামিকে ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শামির দর উঠল ১০ কোটি টাকা।

আইপিএলের মেগা নিলাম চলছে সৌদি আরবের জেদ্দায়। শামিকে নেওয়ার জন্য আগ্রহ প্রথমে দেখায় কেকেআর। দর কষাকষিতে নামে চেন্নাই সুপার কিংস। কেকেআর যখন ৮ কোটি ২৫ লক্ষ টাকা দর দিয়েছে তখন লখনউ সুপার জায়ান্টস আগ্রহ দেখায়।
কেকেআর শেষ অবধি শামির জন্য চেষ্টা চালিয়েছিল ৯ কোটি ৭৫ লক্ষ টাকার দর দিয়ে। তবে সানরাইজার্স হায়দরাবাদ ১০ কোটি টাকা দর দেয় শামির জন্য। সরে দাঁড়ায় কেকেআর। গুজরাত টাইটান্স জানিয়ে দেয় তারা শামিকে ধরে রাখতে চায় না। ফলে শামি গেলেন অরেঞ্জ আর্মিতে।
মহম্মদ শামির আইপিএল অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে। সেবার ৩ ম্যাচে তিনি ১টি উইকেট পান। ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের আইপিএল শামি খেলেনও ২০১৬ সালের আইপিএল শামি খেলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে।
২০১৪ সালে ১২ ম্যাচে ৭ উইকেট নেন। ২০১৬ ও ২০১৭ সালে ৮টি করে ম্যাচ খেলে পাঁচটি করে উইকেট দখল করেন শামি। ২০১৮ সালে ৪ ম্যাচে পান তিনটি উইকেট। ২০১৯ সালে যোগ দেন কিংস ইলেভেন পাঞ্জাবে। ২০২১ অবধি পাঞ্জাব কিংস দলেই ছিলেন। টানা তিনটি আইপিএল মরশুমেই ১৪টি করে ম্যাচ খেলে যথাক্রমে ১৯, ২০ ও ১৯টি উইকেট ঝুলিতে পোরেন শামি।
এরপর শামিকে দলে নেয় গুজরাত টাইটান্স। আবির্ভাবের বছরেই গুজরাত টাইটান্সকে খেতাব জেতানো থেকে শুরু করে পরের বছর আইপিএলে রানার-আপ করার পিছনে ভালোই অবদান ছিল শামির।
শামি ২০২২ সালের আইপিএলে ১৬ ম্যাচে ২০টি উইকেট পান। ২০২৩ সালে শামি ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছিলেন। তবে গোড়ালির চোট ভোগাতে থাকে গত বছরের বিশ্বকাপ থেকে। শামিকে অস্ত্রোপচারের পথেও হাঁটতে হয়। ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন।
বাংলার হয়ে রঞ্জি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেন ৭ উইকেট। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৪৬ রান খরচ করেছেন। চোটের কারণে মাঠের বাইরে থাকায় শামি চলতি বছরের আইপিএলেও খেলতে পারেননি। নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় গুজরাত টাইটান্স।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications