IPL Auction: আইপিএল নিলামের বেস প্রাইসে এগিয়ে কোন বিদেশিরা? স্টোকসের সঙ্গেই নাম লেখাননি আরেক তারকা
IPL Auction: আইপিএলের মেগা নিলাম সৌদি আরবের জেদ্দায় হবে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ। ইতিমধ্যেই নিলামে দল-প্রত্যাশী হিসেবে নাম লিখিয়েছেন ১,৫৭৪ জন ক্রিকেটার।
সব দল ২৫ প্লেয়ারের কোটা পূরণ করলে তবেই ২০৪ জন ক্রিকেটার দল পাবেন। নয়তো কম। আইপিএল রিটেনশনে দেখা গিয়েছে, ভারতীয়দেরই বেশি নিতে চাইছে আইপিএল দলগুলি।

আইপিএলে বিদেশি নির্ভরতা কমার ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। অনেক সময়ই দেখা যায় বিদেশিদের নিয়ে সমস্যায় পড়ে অনেক দল। আন্তর্জাতিক সিরিজ চলার কারণে কেউ কেউ দলের সঙ্গে যোগ দেন আইপিএলে কয়েকটি ম্যাচ হয়ে যাওয়ার পর। কেউ আবার পুরো টুর্নামেন্ট না খেলে ফিরেও যান।
আইপিএলে দল পাওয়ার আশায় যাঁরা নাম লিখিয়েছেন সেই তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৭২ জন বিদেশি রয়েছেন। আনক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ১০৪ জন বিদেশির নাম রয়েছে। আগে আইপিএল খেলেছেন এমন আনক্যাপড বিদেশির সংখ্যা ৩।
আফগানিস্তানের ২৯, অস্ট্রেলিয়ার ৭৬, বাংলাদেশের ১৩, কানাডার ৪, ইংল্যান্ডের ৫২, আয়ারল্যান্ডের ৯, ইতালির ১, নেদারল্যান্ডসের ১২, নিউজিল্যান্ডের ৩৯, স্কটল্যান্ডের ২, দক্ষিণ আফ্রিকার ৯১, শ্রীলঙ্কার ২৯, সংযুক্ আরব আমিরশাহীর ১, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ ও জিম্বাবোয়ের ৮ জন নাম লিখিয়েছেন আইপিএল নিলামের জন্য।
নিলামের আগে এই ১,৫৭৪ জনের তালিকা ছেঁটে সংখ্যা কমানো হবে। তাতে কতজন বিদেশির নাম শেষ অবধি থাকবে তা স্পষ্ট নয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছিলেন মিচেল স্টার্ক। তাঁকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
মিচেল স্টার্কের সঙ্গে ২ কোটি টাকার বেস প্রাইসে যে বিদেশিরা নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে আছেন- স্টিভ স্মিথ, জোফ্রা আর্চার, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, জস বাটলার, জনি বেয়ারস্টো, অ্যাডাম জাম্পা, মঈন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, ডেভিড ওয়ার্নার।
চেন্নাই সুপার কিংসে খেলা রাচিন রবীন্দ্র দেড় কোটি টাকার বেস প্রাইস ক্যাটাগরিতে নিজেকে রেখেছেন। তবে বেন স্টোকসের পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার জো রুট আইপিএল নিলামে নিজেদের নাম লেখাননি। মনে করা হচ্ছে, টেস্টে ফোকাস করতেই এই পদক্ষেপ।
ইংল্যান্ডের প্রাক্তন পেসার তথা বর্তমানে দলের বোলিং কোচ জেমস অ্যান্ডারসন এই প্রথম আইপিএল খেলার আশায় নিলামে নাম লিখিয়েছেন। তাঁর বেস প্রাইস ১.২৫ কোটি টাকা। অ্যান্ডারসন ২০০৭ থেকে ২০০৯ অবধি ১৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ১৮টি উইকেট রয়েছে। ২০১৪ সালে ন্যাটওয়েস্ট ব্লাস্ট ফাইনালের পর টি২০ খেলেননি তিনি। ৪৪টি টি২০ ম্যাচে তাঁর শিকারের সংখ্যা ৪১।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications