Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুস্তাফিজুর রহমানকে বোর্ডের নির্দেশে ছাড়ার পর কী জানাল কেকেআর কর্তৃপক্ষ?

আসন্ন আইপিএল ২০২৬ মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। বিসিসিআই-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে এসেছে। নিয়মানুযায়ী, কেকেআর নিজেদের দলে একজন বদলি খেলোয়াড় নিতে পারবে।

তিনবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কেকেআর জানিয়েছে, বিসিসিআই তাদের মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার নির্দেশ দিয়েছে। বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এদিন শনিবার জানান, বাংলাদেশে হিন্দুদের জড়িত কয়েকটি হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য কেকেআরকে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলা হয়েছে। বিসিসিআই এর নির্দেশের দু'ঘণ্টা পর কেকেআর একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, আইপিএল নিয়ম অনুযায়ী তারা একজন বদলি খেলোয়াড় নিতে পারবে।

কলকাতা নাইট রাইডার্স তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, "কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএল-এর নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ করার নির্দেশ দিয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার পরেই এই রিলিজ কার্যকর করা হয়েছে। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল নিয়ম অনুযায়ী একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।"

উল্লেখ্য, আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কেকেআর-এর তীব্র দরাদরি যুদ্ধ চলেছিল। একাধিক রাউন্ডের নিলামের পর ভেঙ্কি মাইসোর এবং অভিষেক নায়ার মুস্তাফিজুরকে নিশ্চিত করেন। এই বোলারকে দলে নেওয়ার পর থেকেই কেকেআর বিতর্কের মুখে পড়েছিল।

বিগত কয়েকদিন ধরে কেকেআর এবং দলের অন্যতম মালিক শাহরুখ খান এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পক্ষ থেকে তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেই বর্তমান জাতীয়তাবাদী অনুভূতির কথা উল্লেখ করে একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার প্রতিবাদ করেছিলেন।

গত ডিসেম্বরে ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে রয়েছে। এর আগে, বিজেপি নেতারা এই বাংলাদেশী ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে 'গদ্দার' আখ্যা দেন এবং বিসিসিআই-কে হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমবর্ধমান দাবি উঠেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+