IPL 2025: জাহির-সাগরিকার পুত্রসন্তানের নামেও চমক, লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দিলেন ময়াঙ্ক যাদব
IPL 2025: আইপিএলের মধ্যেই খুশির হাওয়া জাহির খানের পরিবারে। জাহির এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। আজই সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিবারে সদস্যবৃদ্ধির কথা জানালেন জাহিরের স্ত্রী সাগরিকা ঘাটগে।
জাহির ও সাগরিকার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। এদিকে, লখনউ সুপার জায়ান্টসকে স্বস্তি দিয়ে দলের সঙ্গে যোগ দিলেন ময়াঙ্ক যাদব।

আইপিএলের মধ্যেই বাবা হয়েছেন লোকেশ রাহুল। এবার জাহির খানের পালা। ২০১৭ সালের এপ্রিলে বলিউডের অভিনেত্রী সাগরিকার সঙ্গে বাগদান হয়েছিল জাহিরের। ওই বছরই নভেম্বরে বিয়ে। ফলে বিয়ের প্রায় ৮ বছর পর জাহির ও সাগরিকার কোলে এলো সন্তান।
পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ফতেহসিং খান। সাগরিকা খ্যাতি পান চক দে ইন্ডিয়া ছবির মাধ্যমে। প্রীতি সভরওয়াল নামে হকি প্লেয়ারের চরিত্রে অভিনয়ের সুবাদে। জাহিরের সঙ্গে সাগরিকার আলাপ কমন ফ্রেন্ডের পার্টিতে। তাঁদের ঘনিষ্ঠতা বৃদ্ধিতে অবদান ছিল অঙ্গদ বেদীর।
এক সাক্ষাৎকারে সাগরিকা জানান, প্রথম প্রথম জাহির তাঁর সঙ্গে কথা বলতেন না। তার কারণ সম্ভবত অনেকে জাহিরকে বলেছিলেন মেপে পা ফেলতে। যদি সম্পর্কে সিরিয়াস হন, তবেই কথা বলতে। তবে প্রথম দর্শনেই জাহিরকে মনে ধরে যায় সাগরিকার। যিনি একটা সময় ঠিক করেছিলেন কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াবেন না।
Welcome to the family, little champion 🎉💙
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2025
Wishing Sagarika and Zak all the love and happiness ❤ pic.twitter.com/Y0QhU1fm0y
কমন ফ্রেন্ডদের মাধ্যমেই মাঝেমধ্যে দেখা হতে থাকে জাহির-সাগরিকার। বন্ধুত্বের সম্পর্ক গড়ায় প্রেমে। যদিও নিজেদের সম্পর্ক দীর্ঘদিন প্রচারের আলো থেকে দূরেই রেখেছিলেন দুজন। একদিন ডিনারে সাগরিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জাহির।
দুজনে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন যুবরাজ সিং ও হ্যাজল কিচের বিয়ের দিন। বছর দুয়েক ধরে প্রেমপর্ব চালিয়ে যাওয়ার পর অবশেষে বাগদান সেরে নেনে জাহির ও সাগরিকা। তারপর কয়েক মাসের মধ্যেই বিয়ে। তবে অন্যান্য সেলেবদের মতো সন্তানের আগমন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আগাম কোনও বার্তা দেননি এই তারকা দম্পতি।
এদিকে, লখনউ সুপার জায়ান্টস ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ময়াঙ্ক যাদবকে পেতে পারে।
⚡ 𝐌𝐀𝐘𝐀𝐍𝐊 ⚡ 𝐘𝐀𝐃𝐀𝐕 ⚡ 𝐈𝐒 ⚡ 𝐁𝐀𝐂𝐊 ⚡ pic.twitter.com/c0G5p3svMA
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2025
আইপিএলের গোড়া থেকেই ফিটনেসজনিত কারণে দলের প্রথম সারির বেশ কয়েকজন পেসারকে পায়নি লখনউ। মহসীন খান ছিটকে যাওয়ায় শার্দুল ঠাকুরকে নেওয়া হয়। পরে দলের সঙ্গে যোগ দেন আকাশ দীপ। গতিতে নজর কাড়া ময়াঙ্ক যাদবও এবার ফিট হয়ে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন।
জাহির খান কলকাতায় জানিয়েছিলেন, পরিকল্পনামাফিক দল গঠন করাতেই লখনউকে সেভাবে সমস্যায় পড়তে হয়নি। সকলেই খেলার জন্য প্রস্তুত থাকেন সব সময়। তবে নিশ্চিতভাবেই ময়াঙ্কের উপস্থিতিতে লখনউয়ের বোলিং বিভাগের শক্তি বাড়ল। লখনউয়ের টিম হোটেলে ময়াঙ্কের প্রবেশের ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ম্যাচের আগে ফিটনেস টেস্টে পাস করলেই ময়াঙ্কের নেমে পড়া স্রেফ সময়ের অপেক্ষা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications