IPL 2025: ম্যাচের আগেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন, নায়ক চাহালকে নিয়ে উচ্ছ্বসিত শ্রেয়স-পন্টিং
IPL 2025: চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে গতকালই ম্যাচের সেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১১১ রানের পুঁজি নিয়ে আজ পাঞ্জাব কিংসকে জিতিয়ে সেরার শিরোপা নিলেন যুজবেন্দ্র চাহাল।
ফলে সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা লিখছেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মামেন্ট। আজ জিতলে কেকেআর পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারতো। যদি তা হলো না।

টার্গেট ১১২। অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী দলকে পৌঁছে গিয়েছেন ৬২ রানে,৫৫ রানের পার্টনারশিপ গড়ে। ফলে জেতার জন্য তখন দরকার ৫২। সেই পরিস্থিতি থেকে কেকেআর শেষ ১৫.১ ওভারে মাত্র ৯৫ রানে।
যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন চার উইকেট। তাও শেষ ওভারে রাসেলের আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ রান দেওয়ার পরও। চাহাল এদিনের ম্যাচে সবচেয়ে বেশি ১৪টি ডট বল করলেন। রিঙ্কু সিংও হয়ে পড়েছিলেন অসহায়!
The moment where Yuzvendra Chahal turned the game 🪄#TATAIPL | #PBKSvKKR | @PunjabKingsIPL pic.twitter.com/D2O5ImOSf4
— IndianPremierLeague (@IPL) April 15, 2025
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে চাহাল বললেন, দলগত সংহতিতেই জয় এসেছে। আমরা ইতিবাচক থাকতে চেয়েছি। পাওয়ারপ্লেতে ২-৩ উইকেট নেওয়া লক্ষ্য ছিল। পিচ সহজ ছিল না। বল ঘুরছিল। আমার প্রথম বল ঘোরায় শ্রেয়স স্লিপ রাখার সিদ্ধান্ত নেন।
চাহালের কথায়, রান কম ছিল। ফলে আমাদের উইকেট তুলতেই হতো। নিজের উপর সব সময় বিশ্বাস ছিল। সব সময় ভাবছিলাম কীভাবে ব্যাটারদের আউট করা যায়। গতির তারতম্য ঘটিয়েছি। যাতে ব্যাটাররা সহজে বল হিট না করতে পারেন।
পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার পুরানো দলের বিরুদ্ধে জেতার পর বলেন, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বল ঘুরতে দেখে চাহালকে নিয়ন্ত্রণ বজায় রেখে অ্যাটাকিং বল করার পরামর্শ দিই। তবে এই জয় হজম করতে সময়ই লাগবে।
শ্রেয়সের কথায়, দুই ওভারে দুই উইকেট নেওয়ার পরও কেকেআরের ব্যাটারদের সৌজন্যে ওদের দিকেই মোমেন্টাম চলে গিয়েছিল। তবে চাহাল যখন বল ঘোরাতে শুরু করলেন তখনই আমাদের আশা, প্রত্যাশা বাড়তে থাকে। অ্যাটাকিং ফিল্ডিং সাজাই। যাতে ব্যাটাররা অন্য কোনও ধরনের শট খেলতে চান। এতেই ম্যাচ আমাদের দিকে ঝোঁকে। আমাদের শান্ত ও নম্র থাকতে হবে। তবে নিঃসন্দেহে এই জয় প্রেরণা জোগাবে।
হেড কোচ রিকি পন্টিং বলেন, চাহাল ম্যাচের আগে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। আমি জানতে চাই, তিনি খেলতে পারবেন কিনা। চাহাল ইতিবাচকভাবে সম্মতি দেন। হেরে গেলেও আমি দ্বিতীয়ার্ধে দলের খেলায় গর্ব অনুভব করতাম।
পন্টিং বলেন, আগের দিন ২৪০-এর উপর রান করেও জিততে পারিনি। আজ ১১১ রানের পুঁজি ছিল। উইকেট ভালো ছিল। আমাদের আজকের ব্যাটিং ভালো হয়নি। ইনিংসের বিরতিতে বিশ্বের খুব কম লোকই ভেবেছিলেন এই রান নিয়ে আমরা জিততে পারব। ফলে এই জয় কোচ হিসেবে তাঁর সেরা জয়ের তালিকাতেই রাখছেন। এমনকী মরশুমের সেরা জয়ও হতে পারে কেকেআরকে এদিন পাঞ্জাবের ১৬ রানে পরাস্ত করা।
এদিনের জয়ের দৌলতে পাঞ্জাব কিংস পৌঁছে গেল পয়েন্ট তালিকার চারে। কেকেআর ছয়ে। পাঞ্জাবের ৬ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেট ০.১৭২। কেকেআরের ৭ ম্যাচে ৬ পয়েন্ট, নেট রান রেট ০.৫৪৭।












Click it and Unblock the Notifications