IPL 2025: চলতি আইপিএলের প্রথম হ্যাটট্রিক চাহালের, বিশেষ সেলিব্রেশনে ধনশ্রীকে বার্তা দিলেন?
বিগত কয়েক মাসে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু যুজবেন্দ্র চাহাল সব কিছুর জবাব দিলেন বল হাতেই। প্রথম দিকে সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না চাহালকে। কিন্ত বল হাতে তাঁর ঘূর্ণি যে এখনও বাকি আছে সেটা আরও একবার প্রমাণ করলেন।
চলতি আইপিএলে প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন চাহাল। সিএসকের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন চাহাল। তিন ওভারে ৩২ রান খরচ করে চার উইকেট নিলেন। প্রথম দুই ওভারে বল করতে এসে কোনও উইকেট পাননি। কিন্ত ১৯তম ওভারে এসেই কামাল করে দিলেন চাহাল। এক ওভারে নিলেন চারটি উইকেট। তারমধ্যে হ্যাটট্রিক।

১৯তম ওভারে দ্বিতীয় বলে ধোনিকে আউচট করলেন। নেহালের হাতে ক্য়াচ দিয়ে আউট হলেন ধোনি। পরের বলে হুডা ২ রান করেন। চতুর্থ বলে হুডাকে আউট করলেন। চাহালের বলে হুডার ক্যাচটটা নিলেন প্রিয়াংশ আর্য। পরের বলেই অংশুল কম্বোজকে আউট করলেন। হ্যাটট্রিকের সুযোগ এলে গেল চাহালের সামনে। সেই সুযোগ কি আর ফস্কান তিনি। নূর আহমেদকে আউট করে হ্য়াটট্রিক সম্পন্ন করলেন। নূর আহমেদের ক্যাচ মার্কো জানসেন নেওয়ার পরেই মাটিতে গিয়ে রাজকীয় ভাবে শুয়ে সেলিব্রেশন করলেন।
THE VINTAGE CELEBRATIONS OF YUZI CHAHAL AFTER PICKED HATTRICK. 🥶 pic.twitter.com/KplBa9PvCb
— Tanuj (@ImTanujSingh) April 30, 2025
ম্যাচের বিরতিতে সাক্ষাৎকারে চাহাল বলেন, খুব ভালো লাগছে হ্যাটট্রিক করে। , ১৯ ওভার ছিল, সামনে মাহি ভাই ছিল। আমি উইকেটে বল রাখার সময় চেষ্টা করেছি। কিন্তু সেটা না পারলেও ব্য়াটারের সঙ্গে মাইন্ড গেম খেলেছি।
একইসঙ্গে চাহাল বিশেষ সেলিব্রেশন সম্পর্কে বলেন, এই সেলিব্রেশনটা আমার হৃদয়ের খুব কাছের। এটা আমার স্বপ্ন ছিল ৫ উইকেট নেব বা হ্যাটট্রিক করব এই সেলিব্রেশনটা করব। উইকেট থেকে খুব ভালো সাহায়্য আসেনি প্রথথম দিকে। কিন্তু বল পুরানো হতেই টার্ন করতে শুরু করে।
YUZI CHAHAL BECOMES THE FIRST BOWLER TO PICK A HATTRICK Vs CSK. 🥶🙇
— Tanuj (@ImTanujSingh) April 30, 2025
- Yuzi Chahal, The GOAT in IPL..!!!! 🐐pic.twitter.com/jajaUm1dyl
হাল প্রথম বোলার আইপিএলের ইতিহাসে যিনি এক ওভারে চারটি উইকেট দুইবার নিলেন। সিএসকের বিরুদ্ধে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন চাহাল। আইপিএলের ইতিহাসে এটা ২৩তম বার হ্য়াটট্রিক। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত সংখ্যাটা ছিল ২২। ২০২৪ সালে কোনও হ্যাটট্রিক হয়নি। অবশেষে ধোনিদের বিরুদ্ধে হ্যাটট্রিক চাহালের।
২০০৮ সালে আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেন লক্ষ্মীপতি বালাজি। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের রশিদ খান আইপিএলে শেষ হ্যাটট্রিকটি করেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখাবেন চাহাল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি তিন বার হ্যাটট্রিক করেছেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র।












Click it and Unblock the Notifications