IPL 2025: পরিণত হয়েছেন অভিষেক! ছাত্রের বিধ্বংসী ইনিংস দেখে কী লিখলেন গুরু যুবরাজ?
আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন না, কিন্তু অভিষেক শর্মা ব্যাট করতে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। অবশেষে সমর্থকদের অবদার পূরণ করলেন অভিষেক শর্মা। গুরু যুবরাজ সিংও ভূয়সী প্রশাংস করলেন ছাত্রের ইনিংসের।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪৬ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নামে সানরাইজার্স। শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে শুরু করেন অভিষেক। ৫৫ বলে ১৪১ রান করলেন অভিষেক। সানরাইজার্স ব্যাটারের ইনিংসে ছিল ১৪টি চার ও ১০টি ছয়। ৪০ বলে শতরান পূর্ণ করলেন। ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। আইপিএলের কোনও ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রান রানও অভিষেকের দখলে।

ছাত্রের এমন ইনিংস দেখে উচ্ছাসিত গুরু যুবরাজ সিং। যুবিকে গুরু হিসাবে মানেন অভিষেক। নিজের ছাত্রের সম্পর্কে যুবরাজ লিখেছেন, শর্মাজির ছেলে! ৯৮ রানের মাথায় সিঙ্গলস, এরপর ৯৯ রানের সময় আবার সিঙ্গলস। অভিষেক অনেক পরিণত হয়ে গিয়েছে। আমি নিজে হয়ত এটা করতে পারতাম না। অভিষেক দুর্দান্ত ইনিংস খেলল একটা । ট্রেভিস হেডও দুরন্ত খেলেছেন। একইসঙ্গে দুই ওপেনারের খেলা দেখা অসাধারণ অভিজ্ঞতা। । শ্রেয়সও দারুণ খেলেছে।শ্রেয়স আইয়ারের ইনিংসটার কথাও আলাদাভাবে উল্লেখ করতে হবে।
এর আগেও শতরানের কাছে গিয়েও আউট হয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা। বড় শট খেলার মাশুল দিতে হয়েছিল অভিষেক শর্মাকে। তখনও যুবরাজ সিং পরামর্শ দিয়েছিলেন অভিষেকে। গুরুর পরামর্শ যে মন দিয়ে শুনেছেন এবং তা কাজে লাগিয়েছেন সেটা পাঞ্জাবের বিরুদ্ধে অভিষেকের ইনিংস থেকেই প্রমাণিত।
এর আগে অভিষেক বলেছিলেন, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি । আমি যুবরাজ সিংকে প্রথমে কোচ হিসাবে পেয়েছিলাম। সব সময় আমার পাশে থেকেছেন। ব্রায়ান লারাকে তারপরই পেয়েছিলাম। সানরাইজার্স হায়দরাবাদে তিনিও আমাকে অনেক সাহায্য করেছেন। পরে ড্যানিয়েল ভেট্টোরিও খুব উৎসাহ দিয়েছেন। ড্রেসিংরুমে সব কিছু সরল ও স্বাভাবিক রাখার কথা বলতেন ভেট্টোরি স্যর। খান থেকেই আমি ভয়ডরহীন ক্রিকেট খেলা শিখি।
Wah sharma ji ke bete ! 98 pe single phir 99 pe single ! Itni maturity ha am nahi ho rahi 🤪 ! Great knock @IamAbhiSharma4 well played @TravisHead24 these openers are a treat to watch together ! #SRHvsPBKS @IPL well played @ShreyasIyer15 great to watch aswell
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 12, 2025
অভিষেক রান পাচ্ছিলেন না। হায়দরাবাদও ম্যাচ হারছিল। টানা চার ম্য়াচে হারে গতবারের ফাইনালিস্টরা।শতরান করার পরই চিরকূটে সেলিব্রেশন করেন অভিষেক। কী লেখা ছিল সেই চিরকূটে? দিজ ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। এই সেঞ্চুরি অরেঞ্জ আর্মির জন্য। তাঁর সেলিব্রেশনও কিন্ত সুপারহিট।












Click it and Unblock the Notifications