IPL 2025: বিদেশিনীর প্রেমেই হাবুডুবু যশস্বী! ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তারকা ক্রিকেটার নিজেই

আইপিএলে ব্য়াট হাতে প্রত্যাশা অনুসারে এখনও পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু মাঠের বাইরে ব্যাপকভাবে চর্চার মধ্যে আছেন যশস্বী জয়সওয়াল। একদিকে তাঁর মুম্বই দলের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে, তেমনই আবার ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়েও প্রবল চর্চা শুরু হয়েছে।

বিগত কয়েক বছরে বদলে গিয়েছে যশস্বীর জীবন। একটা সময় মুম্বইয়ের মুসলিম ইউনাইটেড ক্লাবে রাত কাটানো যশস্বী এখন দেশের অন্যতম নামী ক্রিকেটার। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যশস্বী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ব্রিটিশ নাগরিক ম্যাডি হ্যামিল্টন এবং তার ভাই হেনরি হ্যামিল্টনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যশস্বী।

Yashasvi Jaiswal

যশস্বীর সঙ্গে এই তরুণীর সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। তিনি ব্রিটেনের ছাত্রী। যশস্বীর সঙ্গে তাঁর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। আইপিএল হোক বা ভারতীয় দলের খেলা একাধিকবার ব্রিটিশ তরুণীকে দেখা গিয়েছে যশস্বীর খেলা সাক্ষী থাকতে। ২০২৪ সালে হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন ম্যাডিকে । ০২৪ সালের আইপিএলে ব্রিটিশ তরুণীকে দেখা গিয়েছিল গ্যালারিতে। রাজস্থান রয়্যালসের ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল।

ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে আছেন ম্যাডি এবং তাঁর ভাই হেনরি। যশস্বী দুইজনকে একসঙ্গে নিয়ে একটি সেলফি তুলেছেন। সঙ্গে যশস্বী লিখেছেন, সময় চলে য়ায় কিন্তু বন্ধন হালকা হয় না। আমি এই মুহূর্তগুলোর কাছে ঋণী।

শোনা যায় ম্যাডি হ্যামিল্টনের ভাই হেনরি হ্যামিল্টনের সঙ্গে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক যশস্বীর। যদিও যশস্বীর সঙ্গে ম্যাডি হ্যামিল্টনের নাম জড়ালেও দু' জনের কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। কিন্তু তাতে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন কমছে না। ম্যাডির সঙ্গে যশস্বীর ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের অনুমান, তরুণ ক্রিকেটার বিদেশি তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও এর আগে অনকে ভারতীয় ক্রিকেটারই বিদেশিদের সঙ্গে প্রেম করেছেন এমনকি বিয়েও করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন যশস্বীও। উত্তর দেবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+