IPL 2025: ম্যাচের সেরা জ্যাকস বাড়িয়ে নিলেন আত্মবিশ্বাস, ইংরেজ তারকার প্রশংসায় হার্দিক

IPL 2025: চলতি আইপিএলের ষষ্ঠ ম্যাচে দলের আস্থার মর্যাদা দিলেন উইল জ্যাকস। ইংল্যান্ডের বছর ২৬-এর এই ব্যাটিং অলরাউন্ডার পেলেন ম্যাচের সেরার পুরস্কার।

আইপিএলে এটি তাঁর দ্বিতীয় মরশুম। গত বছর ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

IPL 2025

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন জ্যাকস। সপ্তম ওভারে প্রথম তাঁকে বল করতে ডাকেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তখন ক্রিজে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। প্রথম ওভারে জ্যাকস দেন ৭ রান।

এরপর নবম ওভারে জ্যাকস দেন ৫ রান, এই ওভারের চতুর্থ বলে স্টাম্প আউট হন ঈশান কিষাণ। নিজের তৃতীয় তথা সানরাইজার্স ইনিংসের দ্বাদশ ওভার করতে গিয়ে প্রথম বলেই ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান জ্যাকস।

জ্যাকসের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারের প্রথম বলেই দীপক চাহারের বলে অভিষেক শর্মার ক্যাচ ধরতে পারেননি প্রথম স্লিপে দাঁড়ানো জ্যাকস। ম্যাচের পর তিনি বলেন, ওই ক্যাচটি ধরে উচিত ছিল। কিছুটা দেরি করে ফেলেছি।

জ্যাকস চেন্নাই সুপার কিংস ম্যাচে ১১ রান করার পাশাপাশি ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে ১৬, লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ৫, আরসিবির বিরুদ্ধে ২২, দিল্লি ক্যাপিটালস ম্যাচে ১ করার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনে নেমে জ্যাকস করলেন ২৬ বলে ৩৬। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে।

জ্যাকস বলেন, টুর্নামেন্টের শুরুটা আমার এবং আমার দলের কাছে খুব মন্থর। ফলে হতাশ লাগছিল। এই ম্যাচেও প্রথম বলে ক্যাচ ফেলাটা টাফ স্টার্ট। নতুন ফ্র্যাঞ্চাইজিতে থিতু হতে একটু সময় লেগেছে। তবে এখন স্বস্তিবোধ করছি। আত্নবিশ্বাসও পেলাম। মুম্বই ইন্ডিয়ান্স দল দারুণ। প্রচুর গ্রেট প্লেয়ারের কাছ থেকে শিখছি।

Take a Poll

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বোলারদের প্রশংসা করেছেন। হার্দিক বলেন, জ্যাকস দারুণ ফিল্ডার। দারুণ বোলিং করতে পারেন। এই ম্যাচটি তাঁরই দিন ছিল। উল্লেখ্য, আরসিবির হয়ে গত বছর আইপিএলে জ্যাকস ৮ ম্যাচে ২৩০ রান করেছিলেন, ১টি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়ে। দুটি উইকেটও পেয়েছিলেন। আইপিএল কেরিয়ারের সেরা বোলিংয়ের সৌজন্যে তিনি এবার তিনটি উইকেট ঝুলিতে পুরলেন। ৬ ম্যাচে তাঁর রান ৯১।

এদিকে, এদিনের ম্যাচে তিনটি ছয় মারেন রোহিত শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে শততম ছক্কার মাইলস্টোন স্পর্শ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ব্যাটার হিসেবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই নজির রয়েছে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+