IPL 2025: প্রত্যাশা অনুসারে পারফরম্যান্সে ব্যর্থ চ্যাম্পিয়ন দল, কেকেআরের খেলায় গলদ কোথায়?

গতবারে চ্যাম্পিয়ন দল কেকেআর। এবারও কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে রয়েছে প্রত্যাশার পারদ। কিন্তু গ্রুপ পর্বে ৭ ম্যাচ অতিক্রান্ত, এখনও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না কেকেআর। এমনকি প্লে অফ হয়ে ওঠাও পথ কিছুটা হলেও কঠিন করে ফেলেছে কেকেআর।

চলতি আইপিএলে কেকেআর দলের ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। কিন্তু কোথায় ভুল হচ্ছে কেকেআর দলের? কেনইবা চ্যাম্পিয়ন দলের মতো পারফরম্যান্স করতে পারছে না নাইট ব্রিগেড? সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

kkr

প্রথমেই উল্লেখ করতে হবে কেকেআরের দল গঠনে ভুলের কথা। আসলে কথায় আছে গোড়ায় গলদ। সেটাই এবার করে ফেলেছে কেকেআর। প্রথমত চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরেই রাখিনি কেকেআর। এমন কি দলের অধিনায়ক করার মতো কোনও ক্রিকেটার নিলামে নেয়নি নাইটরা। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানেকেই নেতৃত্বের জন্য বেছে নেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। কিন্তু রাহানের এখন কেরিয়ার শেষ সীমানায়। অথচ টি২০ ক্রিকেটে সবসময়ই তরুণদের প্রাধান্য দেওয়া হয়।

কেরিয়ারের শেষ প্রান্তে থাকা রাহানেকে অধিনায়ক করার সিদ্ধান্তটা হয়তো ভুল হয়েছে নাইট টিম ম্যানেজমেন্টের, কারণ নেতৃত্বের দক্ষতা না থাকলে টি২০ ম্যাচ জয় করা কঠিন। টি২০ ম্যাচে মাঠে দ্রুত রণকৌশল বদল করতে হয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় ,এমনকি খুব ক্লোজ ম্যাচও নেতৃত্বের চালেই বার করে আনতে হয়। রাহানে ভারতীয় টি২০ দল তো দূরের কথা বর্তমান ভারতীয় দলেরই সদস্য নন। এই পরিস্থিতিতে রাহানেকে নেতৃত্বের ভার দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কেকেআর দল এবার অতিরিক্ত স্পিন নির্ভর। জয়ের জন্য সুনীল নারিন-বরুণ চক্রবর্তীদের উপরে তাকিয়ে থাকতে হচ্ছে কেকেআরকে। ঘরের মাঠে টার্নার পিচ না পেলেই কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের উপর তোপ দাগছেন অধিনায়ক রাহানে। কিন্তু বিসিসিআইয়ের নিয়মে কোথাও উল্লেখ নেই যে ঘরের মাঠে আয়োজক দল পছন্দ মত পিচ পাবে। বোলিংয়ে ভারসাম্য না থাকাটা বিরাট ফ্যাক্টর হচ্ছে। দল গঠনে ধারাবাহিকতা থাকছে না।

কেকেআর দলে অভিজ্ঞ পেস বোলারের অভাব আছে। হর্ষিত রানা বা বৈভব অরোরা দলে আছেন। তারা একটা দুটো ম্যাচ জিতিয়ে দিতে পারেন কিন্তু টুর্নামেন্ট জয় করে ফেলতে পারবেন এমন পেস বোলার তারা অন্তত নন কারণ তাদের এখনও সেই স্তরের অভিজ্ঞতাই হয়নি।

মিচেল স্টার্টকে ছেড়ে দিয়েছিল কেকেআর। সেটাও যে বিরাট ভুল সেটাও প্রমাণ হচ্ছে। স্টার্কের পরিবর্তে অভিজ্ঞ প্রেসারের অভাব চোখে পড়ছে নাইটদের দলে, কারণ নরখিয়া ভালো বোলার হলেও চোট আঘাতে জর্জরিত ফলে তার থেকে প্রত্যাশা অনুসারে সার্ভিস পাওয়া যাচ্ছে না। জনসনও সফল হচ্ছেন না।

রাসেল এবার একেবারেই ফ্লপ। ক্রমেই যেন দলের বোঝা হয়ে উঠছেন ক্যারিবিয়ান তারকা। একটা সময় কেকেআরের ব্যাটিং বোলিং দুই বিভাগই কার্যকরী ভূমিকা নিতেন রাসেল। এবার কিন্তু সেই রাসেলের পারফরম্যান্স একেবারেই খারাপ। এখনও পর্যন্ত রাসেল ব্যাটিং করেছেন ৫টি ইনিংসে। ৩৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৭। ফলে রাসেলের খারাপ ভোগাচ্ছে কেকেআরকে। প্রশ্ন উঠছে রাসেল কি তাহলে বর্তমানে কেকেআরের বোঝা হয়ে উঠছেন? নাইট টিম ম্যানেজমেন্টের ভাবার সময় এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+