IPL 2025: বোলিংয়ে দুরন্ত শার্দুল, ব্যাট হাতে বিধ্বংসী পুরাণ, লখনউয়ের জয়ের আসল নায়ক কে?
প্রথম ম্য়াচে দিল্লি দলের বিরুদ্ধে হারের পরর দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন করল লখনউ দল। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল লখনউ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কেকেআরের হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই উল্লেখ করতে হবে লখনউ দলের বোলিংয়ের কথা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। পন্থের সিদ্ধান্ত যথেষ্টই সাহসী ছিল। প্রতিপক্ষ দলে একাধিক তারকা ব্যাটার আছেন। অভিষেক, ঈশান, হেড, ক্লাসেনরা বড় রান তুলতে সিদ্ধহস্ত। কিন্তু বল হাতে লখনউ দলকে ভরসা ছিলেন শার্দুল ঠাকুর। আইপিএলের নিলামে দল পাননি। কিন্তু মহসিন খান আইপিএল থেকে ছিটকে যেতেই লখনউ সই করিয়ে নেয় শার্দুলকে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন শার্দুল। ৪ ওভারে ৩৪ রান খরচ করে চার উইকেট নিলেন। শুরুতেই শার্দুলের সৌজন্যে হায়দরাবাদ দল ধাক্কা খায়। অভিষেক শর্মা ছয় রান করে আউট হলেন শার্দুলের বলে। প্রথম ম্যাচে শতরানকারী ঈশান কিষাণকে রানের খাতা খুলতেই দিলেন না শার্দুল ঠাকুর। প্রথম বলেই ০ রান করে আউট হলেন ঈশান। পর পর দুই বলে দুটি উইকেট পেয়ে হ্যাটট্রিকের সুযোগ ছিল শার্দুলের সামনে। কিন্তু সেটা করতে পারলেন না।
এরপর অভিনব মনোহরকে ২ রানে এবং মহম্মদ শামিকে ১ রানে আউট করলেন। এদিন লখনউ দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিলেন শার্দুল। টপ অর্ডারে দুই সেরা ব্যাটারকে যেমন ফেরালেন তেমনই গুরুত্বপূর্ণ সময়ে আরও দুটি উইকেট নিলেন। ফলে এই ম্য়াচে শার্দুল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারদের মধ্যে একজন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নিকোলাস পুরাণ। ২৬ বলে ৭০ রান করে আউট হলেন কামিন্সের বলে। ৬টি করে চার ও ছক্কা মেরেছেন পুরাণ। লখনউ দলের জয়ের ভিত তৈরি করে দিলেন পুরাণই। তাঁর ইনিংসের পর জয় পেতে অসুবিধা হয়নি লখনউ দলের। আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখলেন পুরাণ। ফলে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে থাকবেন পুরাণও।
ম্যাচের সেরা হলেন শার্দুল ঠাকুর। বেগুণি টুপি মালিক আপাতত শার্দুল। ম্য়াচ শেষে শার্দুল বলেন, আইপিএল নিলামে দল না পেলেও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে তৈরি রাখছিলাম। যদিও সুযোগ আসে। ফের আইপিএলের মঞ্চে ফিরলাম। উত্থান পতন থাকেই। অবশেষে সুযোগ পেলাম। ভালো লাগছে দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পেরে। ব্যাটার ও বোলারদের পিচে সমান সুবিধা থাকা প্রয়োজন।












Click it and Unblock the Notifications