IPL 2025: শতরান করে ম্যাচের নায়ক ঈশান, হায়দরাবাদের জয়েও নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা
জয় দিয়েই ১৮তম আইপিএলের যাত্রা শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানকে ৪৪ রানে পরাজিত করল কামিন্স ব্রিগেড। এই ম্য়াচে ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ঈশান কিষাণ। ১১টি চার এবং ছয়টি ছক্কা মারেন সানরাইজার্স হায়দরাবাদ দলের এই ব্য়াটার । ম্যাচের সেরাও হলেন ঈশান। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে নায়ক ঈশান কিষাণই। প্রথম ম্যাচেই নেমেই শতরান করলেন। শুরু থেকেই বিধ্বংসী খেলতে শুরু করে সানরাইজার্স দলের এই ব্যাটার। দ্রুততার সঙ্গে অর্শতরান করেন এর পর ব্য়াট হাতে একাই ম্যাচের রঙ বদলে দিলেন। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ঈশান। ১১টি চার এবং ছয়টি ছক্কা মারেন। স্বভাবতই ম্য়াচের সেরা হলেন তিনি। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই ম্যাচে অন্তত ঈশান কিষাণকে বাদ দিয়ে অন্য কাউকে বেছে নেওয়া কঠিন।

ট্রাভিস হেড সূচনাটা খুব ভালোভাবেই করেছিলেন। হেড নিজের আগ্রাসী স্টাইলে খেলতে শুরু করেন। ট্রাভিস হেড ৩১ বলে ৬৭ রান করেন। নয়টি চার এবং তিনটি ছক্কা মারেন। কিন্তু ইশান কিষাণ শুধু ভালো খেললেন না একইসঙ্গে আবার শতরান করলেন। শেষ পর্যন্ত টিকেও ছিলেন। আসলে এখানেই আজ হেডের থেকে আলাদা হলেন কিষাণ। শুধু শতরানই করেননি শেষ পযর্ন্ত টিকে থেকে দলকে একটা ভালো স্কোর উপহার দিলেন। ফলে আজকের জয়ী সানরাইজার্স দলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে বেছে নেওয়া যাবে না।
দারুন প্রস্তুতি নিয়ে আইপিএলে খেলতে শুরু করেছেন ঈশান। এর আগে বুচি বাবু থেকে দলীপ এমনকি রঞ্জি ম্য়াচেও খেলেছেন। একদা যে ঈশানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মতো গুরুতর অভিযোগ উঠেছিল তিনিই আইপিএলের প্রথম ম্যাচে প্রমাণ করলেন কতটা পাল্টে গিয়েছেন।












Click it and Unblock the Notifications