IPL 2025: বল হাতে দুরন্ত সিরাজ, ব্যাটিংয়ে অনবদ্য বাটলার, গুজরাতের জয়ের আসল নায়ক কে?

ঘরের মাঠে চলতি মরশুমের প্রথম ম্য়াচেই হারের মুখ দেখতে হল আরসিবিকে। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আরসিবি। জবাবে ব্য়াট করতে নেমে ১৭.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় গুজরাত।

গোটা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। সিরাজ থেকে জস বাটলার ব্যাটে-বলে গুজরাতের জয়ে অবদান রাখলেন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

most valuable player

প্রথমেই উল্লেখ করতে হবে মহম্মদ সিরাজের কথা। আরসিবির বিরুদ্ধে আগুনে মেজাজে বোলিং করলেন মহম্মদ সিরাজ। তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। প্রথমে তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদত্ত পাড়িক্কল ৪ রান করে বোল্ড করলেন সিরাজ। এরপর ভয়ঙ্কর হয়ে উঠার আগেই আউট করলেন সল্টকে। ১৩ বলে ১৪ রান করে সিরাজের বলেই বোল্ড হলেন ফিল সল্ট।

হাফসেঞ্চুরি করার পর ক্রিজে ক্রমশ জাঁকিয়ে বসছিলেন লিয়াম লিভিংস্টোন। তাঁকেও আউট করলেন সিরাজ। ফলে ম্যাচের গুরুত্বপূ্র্ণ সময়ে উইকেট নিলেন। ম্যাচে ১৪টা ডট বল করলেন। ফলে ম্যাচের সেরাও হলেন সিরাজ। পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন সিরাজ।

ব্যাট হাতে গুজরাতের জয়ের নায়ক জস বাটলার। ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে বাটলার ম্যাচ ফিনিশ করলেন। সাই সুদর্শন প্রথমে শুরুটা ভালোই করেছিলেন। তবে ম্যাচের ফিনিশটা করলেন বাটলার। ফলে সিরাজ এবং বাটলার এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হবে সেটা সহজেই অনুমেয়। তবে তুল্যমূল্য বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন মহম্মদ সিরাজ। কিছুটা মেঘে ঢাকা তারা হয়েই থাকলেন বাটলার।

Take a Poll

আরসিবি দলের হয়ে সাত মরশুম খেলেছেন। কিন্ত এবার আরসিবি দলে রাখেনি সিরাজকে। পুরানো দলের বিরুদ্ধে একটা করে উইকেট নিচ্ছিলেন আর আগ্রাসী সেলিব্রেশন করছিলেন। এই প্রসঙ্গে সিরাজ বলেন, আমার কাছে এটা খুবই আবেগপ্রবণ বিষয়। কারণ এই দলের হয়ে আমি সাত বছর খেলেছি, ফলে আবেগ ও চাপ দুটোই ছিল। আমি রোনাল্ডোর ভক্ত ফলে তাঁর মতো সেলিব্রেশন করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+