IPL 2025: ব্যাট হাতে বিরাট শো কোহলির, বোলিংয়ে দুরন্ত ক্রুণাল, আরসিবির জয়ের আসল নায়ক কে?
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল আরসিবির। এই ম্যাচে ১২ রানে জয় পেল আরসিবি। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২১ রান তুলল আরসিবি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলতে সক্ষম হল মুম্বই। আরসিবি দল যেমন ব্যাটিং দাপটের সঙ্গে করেছে তেমনই বোলিংও করল দুরন্ত। তারই ফলে জয় পেল।

প্রথমেই আসা যাক আরসিবি দলের ব্যাটিংয়ের কথায়। এই ম্য়াচে আরসিবির হয়ে দুরন্ত ব্য়াটিং করলেন বিরাট কোহলি ও রজত পাটীদার। ৪২ বলে করলেন ৬৭ রান। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা। হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হলেন কোহলি।ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন কোহলি।
রজত পাটীদার ৩২ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৫টি চার এবং চারটি ছক্কা মারেন। তাঁর সৌজন্যে ২০০ রানের বেশি তুলতে পারে আরসিবি স্কোরবোর্ডে। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন রজতও।
আরসিবির হয়ে ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ৪৫ রান খরচ করে চার উইকেট নিলেন। শেষ ওভারেই তিন উইকেট নিলেন। ২০তম ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। প্রথম দুই বলেই আউট করলেন মিচেল স্যান্টনার, দীপক চাহারকে। এরপর নমন ধীরকে আউট করে দলের জয় নিশ্চিত করলেন।
কিন্তু তুল্যমূল্য বিচারে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন বিরাট কোহলি। কারণ তাঁর ইনিংসটাই আরসিবির ব্য়াটিংয়ে সবথেকে কার্যকরী ভূ্মিকা নেয়। তবে ম্য়াচের সেরা হলেন রজত পাটীদার।ম্যাচ জয়ের পর আরসিবির বোলার কুনাল পাণ্ডিয়া বলেন , দিনের শেষে জানতাম একটা পাণ্ডিয়ায় জিতবে। তবে আমাদের মধ্যে ভালোবাসা প্রাকৃতিক। জয় পরাজয়ে তাতে কোনো কমতি হবে না। সে ভালো ব্যাট করছিল এবং অবশ্যই জিততেও চাইছিল একইসঙ্গে আমিও জিততেই চাইছিলাম। আমি যখন বোলিং করতে এসেছিলাম শেষ ওভারে তখন চাপ ছিল। এই এই ধরনের ম্যাচ আমি গত ১০ বছর ধরে অনেক খেলছি তাই অনেকটাই অভিজ্ঞতা হয়েছে।
অধিনায়ক রজত পাটীদার সম্পর্কে বলেন, ও দারুন নেতৃত্ব দিচ্ছে। সামনে থেকে নেতৃত্ব দেয়। অধিনায়ক হিসেবে প্রতিটা প্লেয়ারকে সমানভাবেই সাপোর্ট করে।
অন্যদিকে অধিনায়ক রজত পাটীদার বলেন এটা একটা দারুণ ম্যাচ হল এবং খুবই কঠিন তবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদের বিশেষ করে এই মাঠে তারা অসাধারণ পারফরম্যান্স করেছেন। ক্রুণালের কথা আলাদা করে বলতে হবে শেষ ওভারের যা বোলিং করেছে সেটা একেবারেই সহজ ছিল না সে দারুন একটি প্রদর্শন করেছে আজকের ম্যাচে। আমি আবার বলছি টি-২০ ক্রিকেটে যেতে পারে বোলাররাই।












Click it and Unblock the Notifications