Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: রাহুলের সঙ্গেই দিল্লির জয়ে অবদান রাখলেন বাংলার দুই ক্রিকেটার, জয়ের মূল কারিগর কে?

গুজরাতের কাছে হারের পরে লখনউ বিরুদ্ধে সহজেই জয় পেল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ৮ উইকেটে জয় হাসিল করল দিল্লি, এই ম্যাচে ব্যাটে বলে দিল্লির হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমে উল্লেখ করতে হবে দিল্লি ক্যাপিটালস দলের বোলিংয়ের কথা, এই ম্যাচে দিল্লি দলের বোলিংয়ের একমাত্র নায়ক বাংলার ক্রিকেটার মুকেশ কুমা ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৪ উইকেট নিলেন। তিনি চারটে উইকেট নিয়ে লখনউ দলের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। মূলত তার বোলিং এর ভর করেই লখনও দলের মিডল অর্ডার ভেঙে যায়।

Mukesh Kumar

ভয়ংকর হয়ে ওঠার আগেই মিচেল মার্শকে আউট করেছেন, পাশাপাশি আবদুল সামাদকে আউট করেছেন। শেষ দিকে আয়ুষ বাদোনি এবং ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তবে তাঁর বোলিংয়ে ট্রিস্টান স্টাবস একটি ক্যাচ না ফেললে পাঁচ উইকেটে হয়ে যেত তাঁর নামের পাশে। এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় থাকবেন মুকেশ কুমার।

দ্বিতীয় নাম অবশ্যই ক্রিকেটার অভিষেক পোড়েল। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শুরুটা ভালো করেছিলেন কিন্তু বড় রান করতে পারেননি। আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে করতে ১৮ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে এই ম্যাচে কিন্তু ধৈর্যশীল ইনিংস খেললেন দলকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে দিলেন অভিষেক ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেললেন। দিল্লির জয়ে তার অবদান কম নয় তাই এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এর তালিকায় থাকবেন চন্দননগরের বঙ্গ সন্তান।

তৃতীয় নামকে কেএল রাহুল প্রথমে অভিষেক পোড়েল তারপরে অক্ষর প্যাটেলের সঙ্গে পার্টনারশিপ করলেন।রাহুল ৩৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন। শেষ পর্যন্ত ক্রিজের টিকে থেকে দলের জয়কে নিশ্চিত করলেন। কেএল রাহুল।

তবে তুল্যমূল্য বিচার করলে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন মুকেশ কুমারই কারণ তার বোলিংয়ের সৌজন্যেই জয় পেল দিল্লি। মুকেশ বলেন, এই উইকেটে বল করতে সব সময়ই ভালো লাগে। ৫ উইকেট হলে আরও ভালো লাগত।

Take a Poll

ম্য়াচ শেষে যখন দু'দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা করমর্দন করছিলেন, তখন মাঠে দেখা গেল সঞ্জীব গোয়েঙ্কাকে। রাহুল সকলের সঙ্গে ভাল ভাবে হাত মেলালেন। এমনকি, পন্থকেও জড়িয়ে ধরলেন তিনি তবে রাহুল-গোয়েঙ্কার ছবিটা অনেক কথা যেন বলে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+