IPL 2025: ব্য়াট হাতে দুরন্ত পুরাণ, বল হাতে কার্যকরী ভূমিকা নিলেন দিগ্বেশও, লখনউয়ের জয়ের আসল নায়ক কে?

মঙ্গলবার কেকেআর ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের । এই ম্যাচে ৪ রানে জয় পেল লখনউ দল। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই উল্লেখ করতে হবে লখনউ দলের ব্য়াটিংয়ের কথা। কারণ ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছন্দেই ব্যাটিং করতে থাকেন লখনউ দলের দুই ওপেনার। মিচেল মার্শ এবং মার্করাম শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে শুরু করে। মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রান করলেন। তাঁর ইনিংস ছি্ল ছয়টি চার এবং পাঁচটি ছক্কা। শুরু বিস্ফোরক ব্য়াটিং করে লখনউ দলের বড় রানের ভিত গড়ে দেন মার্শ। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন মার্শ।

most valuable player of kkr vs lsg match


এবার আসা যাক নিকোলাস পুরাণের কথায়। ক্যারবিয়ান তারকা রীতিমতো তাণ্ডব চালালেন ইডেনে। পুরাণ ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাাতটি চার এবং আটটি ছক্কা। ৫ ম্যাচে ২৮৮ রান করে ফেললেন পুরাণ। তাঁর ইনিংসের সৌজন্য়ে ২০০- বেশি রান তুলতে সক্ষম হল লখনউ। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন পুরাণ।

এবার আসা যাক কেকেআর দলের ব্যাটিংয়ের কথায়। এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করলেন অজিঙ্ক রাহানে। তবে ৩৫ বলে ৬১ রান করে আউট হলে রাহানে। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা। কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারলে না।

অন্যদিকে লখনউ লখনউ দলের হয়ে দুটি করে উইকেট নেন আকাশদীপ ও শার্দুল ঠাকুর। দুই বোলারই অনেক রান খরচ করলেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে নারিনকে ফেরালেন দিগ্বেশ রাঠী। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ১ উইকেট নিলেন। ১৩ বলে ৩০ রান করে দ্বিবেশের বলে আউট হলেন নারিন। গুরুকে আউট করে ইডেনের মাটিতেই অটোগ্রাফ দিলেন লখনউ বোলার।

ম্য়াচের সেরা হলেন নিকোলাস পুরাণ। সেইসঙ্গে এই ম্য়াচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হলেন পুরাণই। তবে দিগ্বেশ রাঠীর অবদানও কম নয়।ম্য়াচ শেষে পুরাণ বলেছেন, আমি অনুশীলেন এই ধরনের শট মারি, এই ব্যাটিংয়ের উপরই অনুশীলন করি। শুরুতে এইডেন ও মার্শ একটা দুরন্ত পার্টনারশিপ তৈরি করছেন। টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলছে। ফলে আমাদের পরের দিকে খেলতে সুবিধা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+