IPL 2025: সূর্যের ব্যাটিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন উইল জ্য়াকসও, মুম্বইয়ের জয়ের আসল নায়ক কে?
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়াম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ রানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব থেকে জসপ্রীত বুমরাহ, এই ম্যাচে ব্যাটে বলে মুম্বইয়ের হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
আইপিএলে টানা পাঁচ ম্যাচ জিতে দুই নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দিকে খুব একটা ভালো খেলতে না পারলেও ক্রমশই ছন্দ ফিরে পাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। রবিবার লখনউ বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং বোলিং উভয় বিভাগই দুরন্ত পারফরম্যান্স করল মুম্বই ইন্ডিয়ান্স।

যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এর কথা বলা যায় তবে প্রথমেই বলতে হবে রায়ান রিকেলটনের কথা। অর্ধশতরান করেন প্রোটিয়া তারকা। তবে ৩২ বলে ৫৮ রান করে আউট হলেন মুম্বই ওপেনার। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কা।
এর পাশাপাশি উল্লেখ করতেই হবে সূর্যকুমার যাদবের নাম। কারণ মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময় তিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন।২৮ বলে ৫৪ রান করেন চারটি করেন। চারটি করে চার এবং ছক্কা মারেন। একইসঙ্গে কমলা টুপির মালিক হয়ে উঠলেন সূর্যকুমার যাদব। আইপিএলে প্রথম ভারতীয় হিসাবে দ্রুততম ৪০০০ রান করলেন সূর্যকুমার যাদব। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে তালিকায় থাকবেন সূর্য়।
তবে মুম্বইয়ের বোলিংয়ের নায়ক একজনই। তিনি জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ২২ রান খরচ করে ৪ উইকেট নিলেন। চারটি উইকেট নিয়ে লখনউ দলের ব্যাটিং লাইনে ধ্স নামালেন। আইপিএলের পরই ইংল্যান্ড সিরিজ রয়েছে। তাই বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলাতে হচ্ছে। এই ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসেবে নেমেছিলেন গুমরাহ। কিন্তু নিজের কাজটা সঠিকভাবে পালন করলেন এবং দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অবশ্যই বুমরাহ।
তবে ব্যাট হাতে ২৯ রান এবং বল হাতে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন উইল জ্য়াকস। তিনি বলেন, আমি ব্য়াাটার হলেও বোলিংয়েও কঠোর পরিশ্রম করি। অনেকে আমাকে পার্ট টাইম বোলার বললেও আমার তাতে কিছু এসে যায় না। আমি জানি পুরাণ ও পন্থের উইকেটটটা কতটা গুরুত্বপূর্ণ।
হার্দিক পাণ্ডিয়া বলেন, আমাদের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। প্রত্যেকেই সুযোগ নিতে চাইবে। তবে আমাদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications