IPL 2025: কীভাবে বদলে গেল নাইটদের বোলিং? বৈভব-হর্ষিতদের সাফল্যে রয়েছে কার ভূমিকা?

ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হার দিয়ে চলতি মরশুম আইপিএল যাত্রা শুরু করেছিল কেকেআর। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দলের মুখোমুখি হয়েছে নাইট রাইডার্স । প্রথম ম্যাচে নাইটদের বোলিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুরন্ত বোলিং করলেন কেকেআর বোলাররা। হর্ষিত রানা, বৈভব অরোরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালস দল আটকে গেল অল্প রানেয কুড়ি ওভার শেষে রাজস্থান দল ৯ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয়েছে.

এই ম্যাচে নাইট বোলারদের পারফরম্যান্স যথেষ্টই ভালো। বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মঈন আলি এই চার বোলার দুটি করে উইকেট নিয়েছে। জনসন একটি উইকেট নিয়েছে। পেসাররা খুব ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু কোন জাদু মন্ত্রে বদলে গেল নাইটদের বোলিং? বিশেষ করে আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে নারিনদের বোলিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ইডেনে একেবারেই সুবিধা করতে পারেননি বরুণ চক্রবর্তী থেকে সুনীল নারিন।

Vaibhav Arora

দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নাইটদের বোলিং সব সমালোচনার জবাব দিল। সাফল্যের নেপথ্যে রয়েছে কোন রহস্য সেটাই তুলে ধরেছে কেকেআর নাইট রাইডার্স। দলের বোলিং কোচের নাম ভরত অরুণ। তিনি এর আগে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। বর্তমানে কেকেআর দলের বোলিং কোটের ভার সামলাচ্ছেন। তাঁরই সৌজন্যে যে নাইটদের বোলিংয়ের হাল ফিরেছে সেটা স্পষ্ট হয়ে গেল। কেকেআরের পক্ষ থেকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে।

কেকেআরের ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে নতুন বলে আরও নিয়ন্ত্রণ রাখতে হবে সেটাই বৈভবদের বুঝিয়ে দিচ্ছেন ভরত অরুণ। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, অরোরা নেটে বোলিং করছেন তাঁর সামনে দাঁড়িয়ে ভরত অরুণ। তিনি বলছেন সাব্বাস। এরপরই কেকেআর দলের পক্ষ থেকে একজন প্রশ্ন করেন, স্যার এখানে কি হচ্ছে? এর উত্তরে ভরত অরুণ বলেন, বোলিংয়ে কীভাবে আরও নিয়ন্ত্রণ আনতে হবে সেটাই রপ্ত করছেন। নতুন বলে কীভাবে আরও সুইং করতে হবে সেটাই শিখে নেওয়ার চেষ্টা করছেন বোলাররা।

এর পাশাপাশি অরুণ আরও বলেন, এমনকি বিভিন্ন লেন্থ থেকে তারা বোলিং করার চেষ্টা করছেন। নতুন বলের ক্ষেত্রে ভিন্নধর্মী লেন্থের অনুশীলন করছেন আমাদের বোলাররা। কোচের শিক্ষা রাজস্থান ম্যাচে ভালোভাবেই কাজে লাগালেন নাইট বোলাররা। কেকেআর দলের সোশ্যাল মিডিয়া পেজে বৈভবদের সাফল্যের নেপথ্যে মানুষ হিসাবে অরুণকেই তুলে ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+