IPL 2025: ঘরের ছেলেদের দল পরিবর্তন, দীর্ঘদিন পর আইপিএলে নতুন দলে যোগ দিলেন কারা? রইল তালিকা
আইপিএলের নিলাম পর্ব কয়েকদিন আগেই শেষ হয়েছে। ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। চলতি বছরে মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ায় সব দলেই বিরাট রদবদল হয়েছে। অনেক ক্রিকেটারই দীর্ঘদিন পর নতুন দলে যোগ দিলেন, প্রায় ঘরের ছেলে হয়ে যাওয়া কোন ক্রিকেটাররা আগামী মরশুমে নতুন দলের জার্সিতে খেলবেন, সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নাম উল্লেখ করতে হবে ভুবনেশ্বর কুমারের। গত ১১ মরশুম ধরে সানরাইজার্স দলের হয়ে খেলছেন ভুবি। এই দলের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। ২০১৪ সালে হায়দরাবাদ দলে যোগ দেন, এরপর থেকে এই দলের স্থায়ী সদস্য হয়ে গিয়েছেন। কিন্তু চলতি বছরের নিলামে ভুবিকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি। ফলে ভুবনেশ্বরের সঙ্গে হায়দরাবাদের যাত্রা আপতত শেষ হল।

তালিকায় তৃতীয় নাম ঈশান কিষাণ। শেষ সাত বছর মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন তারকা এই উইকেটরক্ষক। তবে মুম্বই দল তাঁকে যেমন রিটেন করেনি তেমনই নিলামে দলেও ফেরায়নি। ঈশানকে ১১.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স। ফলে ঈশানও দীর্ঘদিন পর দল পরিবর্তন করলেন। আইপিএলে ২৬৪৪ রান আছে ঈশানের।
টানা সাত মরশুম আরসিবি দলের স্থায়ী সদস্য ছিলেন সিরাজ। অবশষে সেই সম্পর্ক আপাতত ছিন্ন হল। আগামী আইপিএলে গুজরাত দলের হয়ে খেলবেন সিরাজ। শুভমান গিলের নেতৃত্বে খেলবেন সিরাজ। তবে আরসিবি সিরাজের কেরিয়ারে একটা উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবেই থেকে যাবে।
সাত বছর পর দল পরিবর্তন হল জস বাটলারের। গত সাত মরশুম তিনি রাজস্থান দলের হয়ে খেলার পর এবার তাঁকে ১৫.৭৫ কোটিতে দলে নিয়েছে গুজরাত। কেকেআর দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছিলেন নীতীশ রানা। কিন্তু এবার তাঁকে কেকেআর ধরে রাখেনি এমনকি নিলামে দলেও নেয়নি। ৪.২ কোটি টাকায় রাজস্থান দলে যোগ দিয়েছেন রানা। দীপক চাহার ৯ বছর পর দল পরিবর্তন করলেন। সিএসকের পরিচিত মুখ চাহার এবার ৯.২৫ কোটি টাকায় মুম্বই দলে যোগ দিয়েছেন।












Click it and Unblock the Notifications