IPL 2025: ভুল দল নির্বাচন থেকে নেতৃত্বে দক্ষতার অভাব, হাল ফেরাতে একাধিক বদল প্রয়োজন নাইটদের
চলতি মরশুমে কেকেআরের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ নয়। গ্রুপ পর্বের আট ম্যাচ অতিক্রান্ত এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে কেকেআর। এই পরিস্থিতিতে প্লে অফের অঙ্ক ক্রমশ কঠিন হচ্ছে নাইটদের জন্য। কেন এমন দুর্দশা কেকেআরের, নাইটদের ম্যাচগুলির পারফরম্যান্স বিশ্লেষণ করলেই বেশ কিছু কারণ উঠে আসবে।
প্রথমত কেকেআর এবার একটা নেতৃত্বের অভাবে ভুগছে। চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দলেই রাখেনি কেকেআর। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানেকে নেতৃত্বের ভার দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখনও পর্যন্ত রাহানে দলকে সঠিকভাবে নেতৃত্বের দিসা দেখাতে ব্যর্থ হচ্ছেন। গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না কেকেআর। বিশেষ করে ডিআরএস নেওয়া, বোলিং ফিল্ডিং সেট করা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রণকৌশল স্থির করা এই সব কিছুতেই যেন কিছুটা পিছিয়ে পড়েছে কেকেআর।

ডাগআউটে চন্দ্রকান্ত পণ্ডিত, ব্র্যাভো, সম্প্রতি অভিষেক নায়ারে যুক্ত হয়েছেন কিন্তু তারপরও কেকেআরের দলে খেলার মান বদল হচ্ছে না। গম্ভীররে অভাব এবার প্রথম থেকেই প্রকট ড্রাগ আউটে গম্ভীরে না থাকাটা ফ্যাক্টর হচ্ছে। নাইটদের বোলিং এবার একেবারেই ভালো হচ্ছে না। কেকেয়ারের বোলিং আক্রমণ মূলত স্পিন নির্ভর। কিন্তু নারিন, বরুণরা ব্যর্থ হলেই সমস্যায় পড়ছে কেকেআর। পেসাররা অতিরিক্ত দায়িত্ব নিতে পারছেন না।
বেশ বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব প্রকট। মিডিল অডার পুরোপুরি ফ্লপ। ২৩ কোটির বেশি দাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু এখনও পর্যন্ত নিজের দামের প্রতি সুবিচার করতে পারেন নি আইয়ার। একে তো টপ অর্ডারে দুই ওপেনার বড় রান করতে পারছেন না, তারপর মিডল অর্ডারেও ইনিংস গঠন করার লোকের অভাব।
আইপিএলের মতো টুর্নামেন্টে ব্যাটিং অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটসম্যানদের উপস্থিতি থাকা সত্ত্বেও কেকেআর তাঁর সুযোগ কাজে লাগাতে পারছে না। কারণ অনেক পরীক্ষা-নীরীক্ষা করছে কেকেআর।
ব্যাটিং অর্ডারে স্থায়িত্ব নেই , রাসেলকে বয়ে নিয়ে যাচ্ছে কেকেআর, কখনও রিঙ্কু সিং-কে নিচে নামিয়ে দেওয়া, দলে অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে থেকে পরিত্রান পাওয়ার বেশ কিছু সমাধান আছে কেকেআর দলে। জন্য প্রথমত নারিনকে ওপেন থেকে সরানো উচিৎ। কারণ এখনও পর্যন্ত নারিন ওপেনার হিসেবে এই মরশুমে একেবারেই ফ্লপ, গুরবাজকে একটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। আগামী ম্যাচগুলো তো তাঁকে সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে নারিনকে পরের দিকে খেলানো হতে পারে যেতে পারে। নাইটদের প্রথম একাদশে সুনীল নারিন প্রথম পছন্দ কিন্তু নারিনকে বসিয়ে মঈন আলিকে খেলানোর মনে সময় এসে গিয়েছে।
এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে পাঁচটি হেরে তিনটিতে জয় পেয়েছে কেকেআর। একেবারেই ছন্দে নেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে কোণঠাসা নাইটরা।
কেকেআর রভম্যান পাওয়েলকে এখনও একটি ম্যাচেও খেলানো হয় নি, তাঁকে ১৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। । এই প্রসঙ্গে রাহানে বলেন, রভম্যানকে কোন ম্যাচে খেলানো হবে তা এখানে বসে বলা যায় না। সবটাই কম্বিনেশনের উপর নির্ভর করে। প্রতিপক্ষ দেখেই যা স্থির করা হয়।












Click it and Unblock the Notifications