IPL 2025: মুম্বইয়ের থেকে ম্য়াচের রাশ হারিয়ে গেল একটা আউটেই, লখনউয়ের জয়ের টার্নিং পয়েন্ট কোনটা?

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনউ সুপার জায়ান্টস। টানটান উত্তেজনার ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থের দল। গোটা ম্যাচে নাটকীয় উপাদানের সংখ্যা কম ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হলো কোনটা?, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান তুলল লখনউ। । জবাবে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ১৯১ রানেই আউট গেল মুম্বই। যদিও একটা সময় ম্যাচের রাশ ছিল মুম্বইয়ের হাতেই। ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বই। কঠিন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের হাল ধরেন নমন ধীর এবং সূর্যকুমার যাদব।

Turning Point of lsg vs Mumbai Indians match

এই দুই ব্যাটার মুম্বইয়ের হয়ে ভালো পার্টনারশিপ তৈরি করেন। ৪৬ রান করে রাঠীর বলে আউট হলেন নমন। এরপরও ম্যাচে ছিল মুম্বই। বিশেষ করে দুরন্ত ছন্দে ছিলেন সূর্য। ৪৩ বলে ৬৭ রান করে সূর্য আউট হতেই ম্য়াচ থেকে হারাতে শুরু করল মুম্বই। ১৬.১ ওভারে ১৫২ রানের মাথায় আউট হলেন সূর্য। এরপর তিলক বা হার্দিকরা মরিয়া চেষ্টা করলেও দলকে জেতাতে পারলেন না। ফলে সূর্যকুমারের আউটই এই ম্য়াচের টার্নিং পয়েন্ট। আবেশ খানের বলে সূর্যকুমার যাদবের আউটই মুম্বই-লখনউ ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচ হারের পরে কিছুটা হলেও হতাশ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি বলেন, অবশ্যই আমরা এই হারে হতাশ তবে সৎ ভাবে বললে আমাদের ১০ থেকে ১২ রান আরও কম হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ফিল্ডিংয়ে কিছু খামতি হয়েছিল। নিজের বোলিং সম্পর্কে হার্দিক পাণ্ডিয়া বলেন, আমি সবসময় বল করতে ভালোবাসি। তবে আমি খুব বেশি অপশন পাই না। আমি সব সময় চাই ব্যাটাররা যেন ভুল করেন সেই ভুলের ফাঁদে তাদের ফেলতে আজকে এমন একটা দিন সেটাই ঘটেছে।

একই সঙ্গে পাণ্ডিয়া বলেন, জিতলে আমাদের জয় সবসময় দলগত হয় হারলেও আমাদের হার দলগতই থাকে। এটাই আমাদের ইউনিটি। এই ম্যাচে তিলক রিটায়ার আউট হয়ে মাঠ ছাড়েন। এই প্রসঙ্গে হার্দিক বলেন ওই সময় এটা করা আমাদের প্রয়োজন ছিল। আমরা চেষ্টা করেছিলাম একটা রণকৌশল নিতে কিন্তু আজকে সেটা কার্যকর হয়নি। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এটাই আমাদের মূল ইউএসপি। টুর্নামেন্টে এখনো অনেকটা সময় বাকি আছে কয়েকটি ম্যাচ জয় পেলেই আমরা ছন্দে চলে আসব।

লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, উইকেট খুব ভালো ছিল আজকের ম্য়াচে। কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা আমাদের জন্য কাজ করছে কোনটা নয় অনুযায়ী খেলতে হবে। ম্যাচের শুরুটা ভালো হলে সব সময় এগিয়ে থাকা যায়। মার্শ যে শুরুটা করেছিলেন তা বাকি খেলোয়াড়রাও কাজে লাগিয়েছিলেন। শার্দুল ঠাকুর অসামান্য বোলার আশাকরি এমন ছন্দ আগামী দিনে সে চালিয়ে যাবেন নিজেকে শান্ত রেখে যেভাবে বোলিং করেন তা এক কথায় অনবদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+